Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মহাকাশে দৈত্যাকার হাত! নিমেষে ধরে নেবে রকেট, স্পেসক্রাফ্ট

দ্য ওয়াল ব্যুরো: লম্বায় ১১ মিটার। দৈত্যাকার হাত পাহারা দিচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের সামনে। হাতের পাতা বিশাল, আস্ত একটা রকেট বা স্পেসক্রাফ্ট দিব্যি ধরে নিতে পারে। এই হাতের কব্জি, কনুই সবই আছে। তবে রক্ত-মাংসের হাত নয়। ‘রোবোটিক আর্ম’মানে

মহাকাশে দৈত্যাকার হাত! নিমেষে ধরে নেবে রকেট, স্পেসক্রাফ্ট

শেষ আপডেট: 20 July 2021 10:41

দ্য ওয়াল ব্যুরো: লম্বায় ১১ মিটার। দৈত্যাকার হাত পাহারা দিচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের সামনে। হাতের পাতা বিশাল, আস্ত একটা রকেট বা স্পেসক্রাফ্ট দিব্যি ধরে নিতে পারে। এই হাতের কব্জি, কনুই সবই আছে। তবে রক্ত-মাংসের হাত নয়। ‘রোবোটিক আর্ম’মানে হল যান্ত্রিক হাত। এই হাতই মহাকাশে পাঠিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। আন্তর্জাতিক স্পেস স্টেশনের কাছে পৌঁছে গেছে এই যান্ত্রিক হাত। আগামীকাল ২১ জুলাই থেকে কাজ শুরু করে দেবে। মহাকাশ গবেষণার ইতিহাসে এই প্রথম কোনও যান্ত্রিক হাত মহাশূন্যে পাঠানো হল। আর শুধু তাই নয়, রকেট বা মহাকাশযান ধরে নিতে পারে এমন ক্ষমতাসম্পন্ন যান্ত্রিক হাত মহাকাশ গবেষণার ইতিহাসে নতুন নজির তৈরি করেছে বলেই জানিয়েছেন ইএসএ-র মহাকাশ বিজ্ঞানীরা। What It's Like to Snag a Spacecraft with the International Space Station's Robotic  Arm | Space রাশিয়ার ল্যাবরেটরিতে তৈরি হয়েছে এই যান্ত্রিক হাত। প্রোটন রকেটে চাপিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের দরজায় পৌঁছে দেওয়া হয়েছে। এখন পৃথিবীর কক্ষে স্পেস স্টেশনের সামনেই বিশাল মুঠো পাকিয়ে পাহারা দেবে। স্পেস স্টেশনের দিকে উড়ে আসা রকেট এই হাতেই ল্যান্ড করবে। মহাকাশচারীদের যাবতীয় জিনিসপত্র, ভারী পেলোড রকেট থেকে স্পেস স্টেশনের ভেতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই হাতের। Smart Spacewalker: European Robotic Arm (ERA) Ready for Space Station  [Video] যান্ত্রিক হাতের কাজ অনেক। মহাকাশে গতি হারিয়ে ফেলা মহাকাশযান বা রকেটকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাবে। মুঠো বাড়িয়ে বিপদে পড়া রকেটকে ধরে নেবে লহমায়। তাছাড়া স্পেস ওয়াকের সময় নভশ্চরদের বিশেষ কাজে আসবে এই রোবোটিক আর্ম। মাধ্যাকর্ষণ-শূন্য বা মাইক্রোগ্র্যাভিটির মধ্যে শরীর ভাসিয়ে হেঁটে চলা দুঃসাহসিক কাজ ছাড়া কিছুই নয়, আর পায়ের নীচে যেখানে অনন্ত, অসীম মহাকাশ। সামান্য বিচ্যুতি মানেই ওই মহাশূন্যে নিজেকে চিরদিনের মতো হারিয়ে ফেলা। স্পেস স্টেশনের নভশ্চররা এই দুঃসাহসিক কাজই করে থাকেন। স্পেস স্টেশনের কোথাও যান্ত্রিক ত্রুটি হলে তা মেরামতির জন্য অনেক সময় স্পেস ওয়াক করে যেতে হয় নভশ্চরদের। তাতে প্রাণের ঝুঁকি থাকে। এই যান্ত্রিক হাত অনায়াসেই নভশ্চরদের মুঠোতে নিয়ে সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারবে। ২০০৭ সাল থেকে এমন যান্ত্রিক হাত তৈরির কাজ শুরু হয়েছিল। রোবোটিক আর্মকে দিয়ে মহাকাশে শূন্য মাধ্যাকর্ষণের মধ্যে কাজ করানো রীতিমতো চ্যালেঞ্জিং ব্যাপার। সেই অসাধ্য সাধন করেছেন মহাকাশবিজ্ঞানীরা। ইএসএ-র ডিরেক্টর ডেভিড পার্কার বলছেন, মহাকাশযানে করে নভশ্চরদের স্পেস স্টেশনে নিয়ে আসছে অনেক দেশই। তাছাড়া বিভিন্ন স্পেস স্টেশনে যে নভশ্চররা থাকেন তাঁদের যাবতীয় রসদ নিয়ে পৃথিবী থেকে কার্গো স্পেসক্র্যাফ্ট প্রায়ই আসে এখানে। স্পেসক্র্যাফ্ট বা রকেট ল্যান্ড করাতে যে ঝক্কি পোহাতে হয় তা কমিয়ে দেবে এই যান্ত্রিক হাত। আর সবচেয়ে বড় সুবিধা হল যে কোনও দুর্ঘটনা রুখতে পারবে। মহাকাশ অভিযানে প্রাণের ঝুঁকি অনেকটাই কমবে।

```