Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ভয়ঙ্কর সৌরঝড় ধেয়ে আসছে পৃথিবীর দিকে, প্রভাব পড়তে পারে স্যাটেলাইট, জিপিএস, ফোন সিগন্যালে

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর সৌরঝড় আগ্রাসী দৈত্যের মতো ছুটে আসছে পৃথিবীর দিকে। মঙ্গলবার ও বুধবারের মধ্যেই পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সঙ্গে জোর টক্কর হতে পারে শক্তিশালী সৌরকণাদের। এমনটাই আভাস দিয়েছেন বিজ্ঞানীরা। সূর্যের উত্তপ্ত সোলার করোনার জন্যই এ

ভয়ঙ্কর সৌরঝড় ধেয়ে আসছে পৃথিবীর দিকে, প্রভাব পড়তে পারে স্যাটেলাইট, জিপিএস, ফোন সিগন্যালে

শেষ আপডেট: 12 July 2021 12:02

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর সৌরঝড় আগ্রাসী দৈত্যের মতো ছুটে আসছে পৃথিবীর দিকে। মঙ্গলবার ও বুধবারের মধ্যেই পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সঙ্গে জোর টক্কর হতে পারে শক্তিশালী সৌরকণাদের। এমনটাই আভাস দিয়েছেন বিজ্ঞানীরা। সূর্যের উত্তপ্ত সোলার করোনার জন্যই এই সৌরঝড় তৈরি হয়। এর মধ্যেকার শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ও আয়নগুলো পৃথিবীর টেলিযোগাযোগ ব্যবস্থা ও জিপিএস নেটওয়ার্ককে তছনছ করে দিতে পারে। যে সৌরকণারা ধেয়ে আসছে পৃথিবীর দিকে তার প্রভাবে জিপিএস নেটওয়ার্ক, ফোন সিগন্যাল, টিভি, স্যাটেলাইটে মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA)জানিয়েছে, সূর্যের পরিমণ্ডলে একটি ছিদ্র লক্ষ্য করা গেছে। সেই ফাটল পথেই প্রবল বেগে সৌরবায়ু ছিটকে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এর প্রভাব পড়তে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে। High Speed' Solar Storm Biggest In 4 Years To Hit Earth; May Disrupt GPS,  Hit Satellites

সৌরঝড় কী?

আমাদের পৃথিবীর যেমন অ্যাটমস্ফিয়ার আছে, সূর্যের তেমন অ্যাটমস্ফিয়ার আছে। সূর্যের পিঠ (সারফেস) ও তার উপরের স্তর যাকে বলে সোলার করোনা। সারফেসের গড় তাপমাত্রা ৫৬০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কোথাও ৫৮০০ ডিগ্রি আবার কোথাও ৫২০০ ডিগ্রি সেলসিয়ারের কাছাকাছি। করোনার তাপমাত্রা সেখানে প্রায় ২ লক্ষ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কখনও তারও বেশি। এই তাপমাত্রার তারতম্য হতে থাকে সবসময়। Storms From the Sun | NASA এই করোনা স্তর যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই সৌরঝড়ের জন্ম হয়। এই করোনা উচ্চতাপমাত্রার প্লাজমা আবরণে ঢাকা। এখান থেকেই বেরিয়ে আসে তড়িদাহত কণার স্রোত। প্রচণ্ড গতিতে ছড়িয়ে পড়ে মহাকাশে। একেই বলে সৌরঝড়।  শুধু মহাকাশই নয়, সেই কণার স্রোত প্রভাবিত করে পৃথিবীর বায়ুমণ্ডলকেও। সূর্যের চৌম্বকক্ষেত্রে বিশাল পরিমাণ শক্তি রয়েছে। মাঝে মাঝে সেখানে বিকট বিস্ফোরণ হয় ঠিক পরমাণু বোমা ফাটার মতো। সেই শক্তি বেরিয়ে আসে যাকে বলে করোনাল মাস ইঞ্জেকশন। এর ফলেই প্রচণ্ড গতির সৌরকণাসৌরঝড় পৃথিবীর উপর দিয়েও বয়ে যায়। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু বাধা দেয় পৃথিবীর চৌম্বকক্ষেত্র (ম্যাগনেটোস্ফিয়ার)। এটাই আমাদের গ্রহের সুরক্ষা কবচ। করোনা থেকে ধেয়ে আসা সৌরঝড়, সৌরকণারা আমাদের পৃথিবীতে ঢুকতে চাইলে তাদের সঙ্গে লড়াই করে এই চৌম্বকক্ষেত্র। ফলে সৌরকণারা পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে ঢুকতে পারে না। দুই মেরুতে এর প্রভাব দেখা যায়, তাই সেখানে অরোরা বা মেরুজ্যোতি তৈরি হয়। Huge Solar Storm Hit Earth Over 2,000 Years Ago - NASA Warns We Could Be  Hit Again In 2020 - Great Lakes Ledger

সৌরঝড় পৃথিবীতে আছড়ে পড়লে কী ক্ষতি হবে?

প্রোটন ও ইলেকট্রনের সমন্বয় এই সৌরবায়ু প্রবল গতিবেগে ছিটকে বেরিয়ে আসে সূর্যের প্লাজমা থেকে। এর গতি সেকেন্ডে প্রায় ৯০০ কিলোমিটার। তাপমাত্রা প্রায় ১০ লক্ষ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেকার শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ও আয়নগুলো পৃথিবীর টেলিযোগাযোগ ব্যবস্থা ও জিপিএস নেটওয়ার্ককে তছনছ করে দিতে পারে। সৌরঝড় (সোলার স্টর্ম) যার দ্বারা স্যাটেলাইটগুলো আক্রান্ত হয় ও টেলি যোগাযোগে বড় ব্যাঘাত ঘটায়। পাশাপাশি, বিশ্বের তাপমাত্রা বাড়ানোর জন্যও দায়ী এই সৌরবায়ু, সৌরঝড় এবং সৌর বিকিরণ। বিজ্ঞানীরা বলছেন যদি পৃথিবীর চৌম্বকক্ষেত্রের আস্তরণ না থাকত তাহলে এই শক্তিশালী সৌরঝড়ের প্রভাবে বিচ্ছিন্ন হয়ে যেত রেডিও ও টেলি যোগাযোগ, সম্পর্ক ছিন্ন হত স্যাটেলাইটের সঙ্গে, অকেজো হয়ে যেত বিমানের সেন্সর, বদলে যেত আবহাওয়ার প্রকৃতি।

```