
শেষ আপডেট: 13 December 2019 09:23
২০১৯ সালে গুগলের সার্চে কারা রয়েছেন উপরের সারিতে সদ্যই সেই তালিকা প্রকাশ করেছে গুগল কর্তৃপক্ষ। উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান ছাড়াও প্রথম দশের তালিকায় রয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, অভিনেতা ভিকি কৌশল, তারা সুতারিয়া, সিদ্ধার্থ শুক্লা, কোয়েনা মিত্র। তবে পাকিস্তানে ৬ নম্বরে থাকলেই ভারতের নিরিখে গুগল সার্চে প্রথম দশের মধ্যে নেই সারা আলি খান।
গুগল সার্চে সেলিব্রিটি তালিকায় প্রথম দশে না থাকলেও সোশ্যাল মিডিয়ায় হামেশাই ট্রেন্ডিং থাকেন সারা আলি খান। পাপারাৎজির সঙ্গে হোক বা ফ্যানদের সঙ্গে, সব ক্ষেত্রেই মিষ্টি হাসি দিয়ে মনজয় করেন অভিনেত্রী। ক্যামেরা ফ্রেন্ডলি এই অভিনেত্রী অবশ্য হালফিলে শিরোনামে এসেছিলেন অন্য কারণে। বলিউডের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছিল কার্তিক আরিয়ানের সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন সারা। মাঝে আবার সে সম্পর্ক ভেঙে যাওয়ার কথাও শোনা গিয়েছিল। যদিও কার্তিক বা সারার মধ্যে আদৌ কোনও সম্পর্ক রয়েছে কিনা সে ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন দুই তারকাই। তবে কেবল গসিপ নয়, পরপর দুটো ছবি, 'সিংহম রিটার্নস' এবং 'কেদারনাথ'-এ অভিনয়ের জন্যেও নজর কেড়েছিলেন সারা।