Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কিয়েভের আকাশে বারুদের গন্ধ, রাস্তায় রাস্তায় ঘুরছে যুদ্ধ-ট্যাঙ্ক, টহল দিচ্ছে রুশ সেনা

যুদ্ধ-বিধ্বস্ত (Russia-Ukraine Conflict) কিয়েভ (Kyiv)। আকাশের বারুদের পোড়া গন্ধ। রাস্তায় রাস্তায় ঘুরছে যুদ্ধ-ট্যাঙ্ক। মাটিতে গেঁথে আছে না ফাটা আগ্নেয়াস্ত্র। টহল দিচ্ছে রুশ সেনারা। আতঙ্ক আর আর্তনাদে বাতাস ভারী (Russia-Ukraine War)। আকাশপ

কিয়েভের আকাশে বারুদের গন্ধ, রাস্তায় রাস্তায় ঘুরছে যুদ্ধ-ট্যাঙ্ক, টহল দিচ্ছে রুশ সেনা

শেষ আপডেট: 26 February 2022 04:45

যুদ্ধ-বিধ্বস্ত (Russia-Ukraine Conflict) কিয়েভ (Kyiv)। আকাশের বারুদের পোড়া গন্ধ। রাস্তায় রাস্তায় ঘুরছে যুদ্ধ-ট্যাঙ্ক। মাটিতে গেঁথে আছে না ফাটা আগ্নেয়াস্ত্র। টহল দিচ্ছে রুশ সেনারা। আতঙ্ক আর আর্তনাদে বাতাস ভারী (Russia-Ukraine War)। আকাশপথে লাগাতার বিমান আর ক্ষেপণাস্ত্র হানা দিয়ে চলেছে। ইউক্রেন (Ukraine Crisis) সেনার প্রতিরোধ ভেঙে কিয়েভের রাস্তায় ট্যাঙ্ক আর সাঁজোয়া গাড়ির বহর। রুশ সেনার ইউক্রেন অভিযানের প্রথম দু’দিনে এমনই দৃশ্য দেখা গিয়েছে। ভ্লাদিমির পুতিনের ‘অপারেশন জেড’ মর্মান্তিক পরিণতি করেছে কিয়েভের। রুশ আগ্রাসনের জবাব দেওয়ার জন্য সাধারণ মানুষকেও হাতিয়ার তুলে নিতে বলা হচ্ছে। পশ্চিমী সংবাদমাধ্যমগুলি থেকে জানা যাচ্ছে, কিয়েভবাসী নিজেদের বাঁচাতে পেট্রোল বোমা তৈরি করে রেখেছে। রুশ সেনার হামলার জবাব দিতে প্রতিরক্ষার বন্দোবস্ত। কিয়েভের মেয়র বলেছেন, গতকালও কিয়েভে বোমা বর্ষণ হয়েছে। শহরের বাইরেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। Live blog: Explosions erupt as Russian troops advance toward Kiev রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, তাদের ক্ষেপণাস্ত্রগুলি নিখুঁত লক্ষ্যে আঘাত করেছে। গুঁড়িয়ে গিয়েছে ইউক্রেনের বিমান ঘাঁটিগুলি। আকাশপথে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। অন্যদিকে ইউক্রেনের দাবি, তারা পাঁচটি রুশ বিমান ধ্বংস করেছে। ইউক্রেনের ডেপুটি ইন্টিরিয়ার মিনিস্টার অ্যান্টন গেরাশচেঙ্কো বলেন, কিয়েভ, খারকিভ এবং নিপার শহরে সেনাবাহিনীর সদর দফতর, বিমান বন্দর এবং সেনাবাহিনীর গুদামে আঘাত হেনেছে রুশ মিসাইল। স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, কিয়েভ শহরে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। শহরের প্রধান বিমান বন্দরের কাছেও শোনা গিয়েছে গুলির শব্দ। Ukraine protests: Before and after photos from Kiev's battle zone - ABC  News (Australian Broadcasting Corporation)  আরও পড়ুন: ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে প্রতিরক্ষায় সাহায্যের আশ্বাস, ঘণ্টাখানেক কথা বাইডেন-জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলিনস্কি ঘোষণা করেছেন, যাই ঘটুক, তিনি কিয়েভ ছেড়ে যাবেন না। তিনিও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় আক্রমণের মুখে পড়েছে কিয়েভ। তিনিই রুশ সেনার এক নম্বর টার্গেট। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ইউক্রেনের মানুষকে অত্যাচার থেকে বাঁচানোর জন্যই রুশ সেনা অভিযান চালাচ্ছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী বলছেন, কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হানা চলছে। ১৯৪১ সালে নাৎসি জার্মানি ইউক্রেনে এত ভয়াবহ হামলা চালিয়েছিল। তার পরে আর কখনও এমন আক্রমণ হয়নি।

```