Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনের নিয়ম ভাঙায় গুঁতিয়ে দিতে যাচ্ছে গন্ডার, ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় ভারতের মতোই প্রতিবেশী দেশ নেপালেও চলছে লকডাউন। ১৫ এপ্রিল পর্যন্ত সেখানেও জারি রয়েছে নিষেধাজ্ঞা। বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছে সাধারণ মানুষকে। বন্ধ রয়েছে দোকানপাট। এহেন পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় একটা ভিডিও

লকডাউনের নিয়ম ভাঙায় গুঁতিয়ে দিতে যাচ্ছে গন্ডার, ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 7 April 2020 07:34

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় ভারতের মতোই প্রতিবেশী দেশ নেপালেও চলছে লকডাউন। ১৫ এপ্রিল পর্যন্ত সেখানেও জারি রয়েছে নিষেধাজ্ঞা। বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়েছে সাধারণ মানুষকে। বন্ধ রয়েছে দোকানপাট। এহেন পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেটি শেয়ার করেছেন ভারতীয় বন দফতরের অফিসার প্রবীণ কাসওয়ান। কবেকার ভিডিও তা অবশ্য তিনি লেখেননি। দেখা যাচ্ছে শুনশান রাস্তাতেই হঠাৎ উদয় হয়েছে এক গন্ডারের। নেপালের চিতওয়ান ন্যাশনাল পার্ক এলাকায় দেখা গিয়েছে গন্ডারটিকে। তার হাঁটাচলায় হাবভাব এমন যেন কোনও সরকারি আধিকারিক এলাকা পরিদর্শনে এসেছেন। কেউ লকডাউনের নিয়ম ভাঙছেন কিনা সেদিকেও কড়া নজর রয়েছে গন্ডারটির। মাঝে মাঝেই আশেপাশে ভাল করে চোখ বুলিয়ে নিচ্ছে সে। রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তিন-চারজন লোক। আচমকাই একটি লোকের দিকে তেড়ে যায় গন্ডারটি। পিছনে গন্ডার আসছে দেখে পড়িমড়ি করে দৌড় দেন ওই ব্যক্তিও। তবে ওই লোকটি রকেটের গতিতে পালাতে গেলেও রণে ভঙ্গ দেয়নি গন্ডারটি। পারলে যেন তখনই গুঁতিয়ে দিয়ে বলে ‘নিয়ম না মানার শাস্তি’। যদিও একটু পরেই ওই লোকটির পিছনে ধাওয়া করা ছেড়ে দিয়ে ধীরে ধীরে ন্যাশনাল পার্কের দিকেই ফিরে যেতে দেখা যায় গন্ডারটিকে। এদিকে গন্ডারটির তাড়া খেয়ে ততক্ষণে ওই ব্যক্তির হাল খারাপ হওয়ার জোগাড়। আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ানের কথায় এই এলাকায় গন্ডার হামেশাই দেখা যায়। ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে লোকালয়ে সফর করতে আসে তারা। লকডাউনের আগেও এই এলাকায় দেখা গিয়েছে গন্ডারদের। এই ভিডিও টুইটারে শেয়ার করে প্রবীণ কাসওয়ান আরও লিখেছেন, "এই গন্ডারটি নিজের হাতে দায়িত্ব নিতে চায়। তাই এলাকা পরিদর্শনে বেরিয়েছে।" https://twitter.com/i/status/1247080976330551298 সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে নিমেষে। ইতিমধ্যেই এক লক্ষেরও বেশি লোক দেখে ফেলেছেন এই গন্ডারের কীর্তিকলাপ। কেউ কেউ বলেছেন, গন্ডারের তাড়া খেয়ে ওই লোকটির পালানোর এক্সপ্রেশন দেখার মত ছিল। কেউবা বলেছেন, লকডাউনের নিয়ম ভাঙলেই গুঁতিয়ে দেবে গন্ডার। বেয়াড়া লোকজনকে লকডাউনের নিষেধাজ্ঞা পালন করানোর জন্য এটাই আদর্শ উপায়। কদিন আগে কেরলের রাস্তাতেও দেখা গিয়েছিল একটি দাঁতাল হাতিকে। লকডাউনের বাজারে এলাকা পরিদর্শনে হাজির হয়েছিল গজরাজ। ভিডিও শেয়ার করেছিলেন সুধা রমন নামের আর এক ফরেস্ট অফিসার। https://twitter.com/i/status/1244135872984842240

```