Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

"জামা মসজিদ ভাঙা হোক, নীচে দেবতার মূর্তি না পেলে আমায় ফাঁসি দেবেন," দাবি সাক্ষী মহারাজের

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় মন্দির নির্মাণ হলেই স্বপ্নপূরণ বিজেপির। এরই মাঝে ফের বিতর্কিত মন্তব্য করে ফেললেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। এবার,দিল্লির জামা মসজিদ ভাঙার প্রস্তাব দিলেন তিনি। তাঁর দাবি, "রাম মন্দির ভেঙে যেমন বাবরি মসজিদ তৈরি হয়েছ

"জামা মসজিদ ভাঙা হোক, নীচে দেবতার মূর্তি না পেলে আমায় ফাঁসি দেবেন," দাবি সাক্ষী মহারাজের

শেষ আপডেট: 24 November 2018 02:54

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় মন্দির নির্মাণ হলেই স্বপ্নপূরণ বিজেপির। এরই মাঝে ফের বিতর্কিত মন্তব্য করে ফেললেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। এবার,দিল্লির জামা মসজিদ ভাঙার প্রস্তাব দিলেন তিনি। তাঁর দাবি, "রাম মন্দির ভেঙে যেমন বাবরি মসজিদ তৈরি হয়েছিল। ঠিক সেইভাবেই হিন্দু মন্দির ভেঙেই তৈরি হয় জামা মসজিদ।" তাই মহারাজের প্রস্তাব, " দিল্লির জামা মসজিদ ভাঙলেই দেবতার মূর্তি মিলবে। আমার দাবি মিথ্যে হলে আমায় ফাঁসি দেবেন।" শুনে নিন সাক্ষীর প্রস্তাব... https://twitter.com/ANINewsUP/status/1066158194236555266 শুক্রবার উত্তরপ্রদেশে নিজের কেন্দ্র  উন্নাওতে একটি জনসভায় জামা মসজিদ ভাঙার প্রস্তাব দিলেন সাক্ষী মাহারাজ। জানালেন, "মুঘল আমলে দেশের ৩ হাজার মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি হয়েছিল। হিন্দুদের একতা ভাঙতেই এই ধ্বংসলীলা চলেছিল। এবার সেই একই পদ্ধতি হিন্দু সংগঠনগুলির নেওয়া উচিত।"  রাজধানী দিল্লির বুকে জামা মসজিদ দাঁড়িয়ে থাকা অর্থহীন বলে মনে করছেন সাক্ষী।তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খোলেনি বিজেপি নের্তৃত্ব। বিষয়টি নিয়ে এখনও তাঁরা অবগত হননি বলে দাবি। নিজের পছন্দের লোক ছাড়া কারও উপকার করেননি চন্দ্রশেখর: সোনিয়া তবে, অতীত বলছে সাক্ষী মহারাজের বিতর্কিত মন্তব্য করা নতুন নয়। ২০১৫ সালেই তিনি বলেছিলেন, "হিন্দু মহিলাদের অন্তত ৪টি করে সন্তান থাকা উচিত। তাহলেই হিন্দু ধর্মের সঠিক রক্ষা হবে।" তার ঠিক এক বছর পর দাদরিকাণ্ডকে সমর্থন করে সাক্ষী জানিয়েছিলেন, "গরু পাচার বা গো-হত্যা রুখতে হিন্দুরা  প্রয়োজনে অস্ত্র হাতে নেবে।" গরু পাচারের অভিযোগে সেই সময় দাদরির এক মুসলিম ব্যক্তি খুন করা হয়েছিল। ঘটনাকে সমর্থন করেই এই মন্তব্য করেছিলেন সাক্ষী। এদিনও জামা মসজিদ ভেঙে ফেলার প্রস্তাব দিয়ে থেমে থাকেননি সাক্ষী।  জানালেন, "স্বামী-স্ত্রী বা প্রেমিক যুগলের অন্তরঙ্গ ছবি তোলা, সোশ্যাল সাইটে পোস্ট করা বন্ধ হওয়া উচিত।" অবশ্য, সাক্ষীর জামা মসজিদ নিয়ে করা মন্তব্যে বেশ "সিরিয়াস" শিবসেনা। রবিবারই অযোধ্যায় মন্দির  নির্মাণ নিয়ে বৈঠক হওয়ার কথা। কেন্দ্রের অবস্থান জানতে চেয়ে আলাদ আলাদ বৈঠকে বসবে বিশ্ব হিন্দু পরিষদ ও শিবসেনা। ঠিক তার আগেই সাক্ষীর এই মন্তব্যকে হাতিয়ার করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। বিজেপিকে কটাক্ষ করেই তাঁর মন্তব্য,"বাবরি ভাঙতে মাত্র ১৭ মিনিট সময় নেওয়া হয়েছিল, মন্দির গড়তে এত সময় কেন নেওয়া হচ্ছে।" রবিবার  বিশ্ব হিন্দু পরিষদের বৈঠকে প্রায় ৫০-৬০ হাজারের জমায়েত হতে চলেছে বলে খবর।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

 

```