Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামমন্দির নির্মাণে খরচ কত, জানাল ট্রাস্ট

  দ্য ওয়াল ব্যুরো: গত বছর ৯ নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের সাংবিধানিক বেঞ্চ। তারপর ট্রাস্ট তৈরি করে জমি হস্তান্তরের আইনি প্রক্রিয়া সারতে সারতেই করোনা হানা দেয়। ফলে রামনব

রামমন্দির নির্মাণে খরচ কত, জানাল ট্রাস্ট

শেষ আপডেট: 29 December 2020 02:15

 
দ্য ওয়াল ব্যুরো: গত বছর ৯ নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের সাংবিধানিক বেঞ্চ। তারপর ট্রাস্ট তৈরি করে জমি হস্তান্তরের আইনি প্রক্রিয়া সারতে সারতেই করোনা হানা দেয়। ফলে রামনবমীতে কোনও জাঁকজমক হয়নি মন্দির নগরীতে। শেষমেশ চলতি বছরের ৫ অগস্ট বিধি মেনে রামমন্দিরের ভিত পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর কাজ শুরু হয়েছে। তবে কত খরচ হবে এই নির্মাণে তা নিয়ে এই প্রথম টাকার অঙ্ক সামনে এল।
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের হিসেব রক্ষক স্বামী গোবিন্দদেব গিরিজি মহারাজ জানিয়েছেন, মন্দির নির্মাণে কমবেশি ১১০০ কোটি টাকা খরচ হবে। মূল মন্দিরটি নির্মাণ করতে খরচ হবে ৩০০-৪০০ কোটি টাকা। সব মিলিয়ে খরচ হবে ১১০০ কোটি টাকা।
তিনি বলেছেন, এটা সবটাই এস্টিমেট। এর চেয়ে খরচ বাড়তেও পারে। আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মন্দির নির্মাণের কাজ শেষ করার কথা।
কারা মন্দির নির্মাণে মুখ্য ভূমিকা নিচ্ছেন তাও জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের হিসেব রক্ষক। বম্বে, দিল্লি, মাদ্রাজ ও গুয়াহাটি আইআইটি-র বিশেষজ্ঞরা তদারকি করছেন। সঙ্গে রয়েছেন, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, রুরকির বিশেষজ্ঞরা এবং লার্সেন এন্ড টুব্রো ও টাটা গোষ্ঠীর উচ্চপদস্থ ইঞ্জিনিয়ররা।
ইতিমধ্যেই অনলাইনে ১০০ কোটি টাকার বেশি তহবিলে জমা পড়েছে বলে জানিয়েছেন, স্বামী গোবিন্দদেব গিরিজি মহারাজ। তাঁর কথায়, দেশের চার লক্ষ গ্রামে ১১ কোটি পরিবারের কাছে অনুদানের আবেদন জানানো হবে মন্দির নির্মাণের খরচ তুলতে।

```