Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবীন্দ্র ও সুভাষ সরোবর খোলা থাকবে অতিরিক্ত দু'ঘন্টা

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার দুই অন্যতম বড় পার্ক, রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে প্রবেশের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল হল। ৫ ঘন্টার বদলে এখন এই দুটি পার্ক দিনে সাত ঘন্টা খোলা থাকবে বলে জানায় কেএমডিএ। কেএমডিএ-র এক অফিসার জানান, '১৯ তারিখ থেকে রব

রবীন্দ্র ও সুভাষ সরোবর খোলা থাকবে অতিরিক্ত দু'ঘন্টা

শেষ আপডেট: 18 February 2022 09:09

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার দুই অন্যতম বড় পার্ক, রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে প্রবেশের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল হল। ৫ ঘন্টার বদলে এখন এই দুটি পার্ক দিনে সাত ঘন্টা খোলা থাকবে বলে জানায় কেএমডিএ। কেএমডিএ-র এক অফিসার জানান, '১৯ তারিখ থেকে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা ও বিকেল ৩টে থেকে ৬টা অবধি খোলা থাকবে জনসাধারণের জন্য।' এর আগে দুটি পার্কই সকাল ৬টা থেকে ৯টা ও বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত খোলা থাকে। চিকিৎসকরাও, এই দিনের দীর্ঘ সময় শহরে অন্যতম দুটি পার্ক বন্ধ রাখার পেছনে যুক্তি খুঁজে পাচ্ছেন না। তাঁদের কথায়, পার্কের মত খোলা জায়গাগুলি সর্বদাই সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ স্থান। সেখানে এই পার্ক কেন বন্ধ থাকবে, যেখানে মল বা রেস্টুরেন্টের মত বদ্ধ জয়গাগুলো খোলা থাকছে দীর্ঘ সময়ের জন্য। তবে এই দুটি পার্ক বন্ধ রাখার পেছনে কেএমডি-এর যুক্তি ছিল, এই পার্কগুলিতে অনেক পাখিদের আবাসনস্থল। এই সময়ে পাখিদের রক্ষা করার জন্যই অল্প সময়ের জন্য পার্কগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবীন্দ্র সরোবরে নিয়মিত এক প্রাতঃভ্রমণকারীর কথায়, 'যখন সারাদিন অন্যসব কিছু খোলা থাকছে তখন এই পার্ক বন্ধ রাখার কোনও যুক্তি নেই। অন্যদিকে, অল্প সময়ের জন্য পার্কগুলি খোলার ফলে ভিড় বাড়ার সম্ভাবনা বেশি থাকছে।' তবে এই দুই পার্ক ছাড়া কলকাতার অন্যান্য পার্কগুলো সকাল ৬টা থেকে রাত ৯টা অবধি খোলা থাকছে।

```