
শেষ আপডেট: 25 July 2021 02:48
দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিকে দুরন্ত শুরু করলেন পিভি সিন্ধু। প্রথম ম্যাচে ইজরায়েলি প্রতিপক্ষ সেনিয়া পলিকারপোভাকে হারালেন স্ট্রেট সেটে। খেলার ফল ২১-৭, ২১-১০।
২০১৬-র রিও অলিম্পিকে দ্বিতীয় হয়েছিলেন ভারতীয় শাটলার। জিতেছিলেন রৌপ্যপদক। এবার সিন্ধুকে নিয়ে সোনার স্বপ্নে বিভোর ভারত। প্রথম ম্যাচে তিনি যে দাপট দেখালেন তা সেই স্বপ্নকে আরও কিছুটা উস্কে দিল।
সিন্ধুর সামনে দাঁড়াতেই পারলেন না সেনিয়া পলিকারপোভা। প্রথম সেটে সিন্ধুর স্পট জাম্পে এক একটা ফোর হ্যান্ড স্ট্রোক বিদ্যুত্ গতিতে আছড়ে পড়ছিল ইজরায়েলি কোর্টে। যা সামলানো সম্ভব হয়নি পলিকারপোভার।
সিন্ধুর আগে অবশ্য এদিন ১০মিটার এয়ার রাইফেলস পুরুষ বিভাগে হতাশ করেছেন ভারতের দুই প্রতিনিধি মনু ভাকের এবং অশ্বিনী সিং দেশওয়াল।