Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল! ঘুরপথে ভারতে ফিরছে নিষিদ্ধ পর্নসাইটগুলি

দ্য ওয়াল ব্যুরো: তথ্য বলছে, প্রতিদিন পৃথিবীতে ইন্টারনেটে যত মানুষ সার্ফিং করেন, তার একটি বড় অংশই ঢোকেন পর্ন সাইটগুলিতে। পর্ন নিছকই প্রমোদের উপকরণ নেই আর। পর্নোগ্রাফি এখন বিলিয়ন ডলারের ব্যবসা, যা উত্তরোত্তর বেড়েই চলেছে। পৃথিবীর অনেক দেশ

সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল! ঘুরপথে ভারতে ফিরছে নিষিদ্ধ পর্নসাইটগুলি

শেষ আপডেট: 2 November 2018 11:34

দ্য ওয়াল ব্যুরো: তথ্য বলছে, প্রতিদিন পৃথিবীতে ইন্টারনেটে যত মানুষ সার্ফিং করেন, তার একটি বড় অংশই ঢোকেন পর্ন সাইটগুলিতে। পর্ন নিছকই প্রমোদের উপকরণ নেই আর। পর্নোগ্রাফি এখন বিলিয়ন ডলারের ব্যবসা, যা উত্তরোত্তর বেড়েই চলেছে। পৃথিবীর অনেক দেশে পর্ন ছবি আইনি অনুমোদন পেয়েছে। কোটি কোটি ডলারের ব্যবসা করে এইসব ছবি। পর্নোগ্রাফির জন্য আলাদা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে অনেক জায়গাতেই। মোটা অঙ্কের রেভিনিউও পায় সে সব দেশের সরকার। কিন্তু ভারতের কথা আলাদা। এখানে এখনও পর্ন ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। ভারতে পর্ন ছবি বানানো বেআইনি। তবুও লুকিয়েচুরিয়ে পর্ন শ্যুট করা হয়। 'দেশি' ব্র্যান্ডে বিদেশি বাজারে বেচে দেওয়া হয়। কেনে ইন্ডিয়ান সেক্স লাউঞ্জ, দেশিএক্সএনএক্সএক্স, দেশিবাবা, মোবিকামা-এর মতো পর্নসাইটগুলি।
তবে রক্ষনশীল ভারতীয় সমাজে অনেকদিন আগে থেকেই পর্ন দেখা চলে আসছিল। সেই ভিসিপির যুগ থেকে। তখন পর্নের নামটাই কেউ শোনেনি, বলা হতো 'ব্লু ফিল্ম'। তারপর ইন্টারনেটের যুগে হাতের মোবাইলেই চলে এল পর্ন। ইন্টারনেট ক্রমশ সস্তা আর সহজলভ্য হওয়ার জন্য শেষ দু' বছরে ভারতে পর্ন দেখার হার বহুগুণ বেড়ে গেছে। দেখা গেছে ১৮ থেকে ৩৪ বছর বয়সী ভারতীয়রাই সবচেয়ে বেশি পর্ন ঘাঁটেন।
তবে ভারতীয় ইন্টারনেট ইউজারদের একাংশ সম্প্রতি পর্ন ছবি নিষিদ্ধ ঘোষণা সরকারি সিদ্ধান্তে হতাশ। সম্প্রতি উত্তরাখণ্ড হাইকোর্ট একটি রায়ে বলেছে, যে সমস্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা পর্নসাইটগুলিকে নিষিদ্ধ করবে না, তাদের লাইসেন্স কেড়ে নেওয়া হবে। ভারতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা, এই রায় শুনে দেশে প্রায় ৮২৭টি পর্ন সাইট বন্ধ করে দেয়। এতেই ক্ষুব্ধ ভারতের হাজার হাজার ইন্টারনেট ইউজার। এঁদের অনেকেই  বিভিন্ন পর্ন সাইটে টাকা দিয়ে সদস্য হয়েছিলেন। পর্ন ছবির গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নানা পর্ন ওয়েবসাইটগুলি ইতিমধ্যেই সরকারে লাল ফিতে এড়াবার উপায়ও বার করে ফেলেছে। যেমন বিখ্যাত পর্ন সাইট 'পর্নহাব'। এই ওয়েবসাইটটির প্রচুর ভারতীয় গ্রাহক আছেন। যাঁরা প্রিমিয়াম মেম্বার, মানে এঁরা মোটা টাকা দিয়ে মেম্বারশিপ নিয়েছেন। এঁদের জন্যই পর্নহাব নামের সাইটটি  Pornhub.net নামে একটি নকল সাইট তৈরি করেছে। আরও একটি সুপরিচিত পর্ন সাইট হল, Behance.net। এই সাইট আবার অন্য উপায় বার করেছে। তারা সুকৌশলে  গ্রাহকদের জানিয়ে দিয়েছে যে মোবাইলে আলাদা অ্যাপ্লিকেশন ইনস্টল করলেই মিলবে পর্ন ছবির দেখার সুযোগ। পর্নসাইটগুলি যখন ঘুরপথে গ্রাহক টানার চেষ্টা চালাচ্ছে, তখন  ভারতের বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাস্টমার কেয়ার সেন্টারে ফোনের বন্যা বয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে পোস্টের পর পোস্ট আছড়ে পড়ছে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে। কারণ পর্নহাব, রেডিট, টাম্বলআর-সহ পঞ্চাশটি বড়সড় ওয়েবসাইট সরকারি লাল কার্ড দেখেছে, নেট নিউট্রালিটি বা প্রকারান্তরে পর্ন-এর হয়ে তদ্বির করার জন্য।  ভারতীয় গ্রাহকরা চাইছেন, সরকার অবশ্যই চাইল্ড পর্ন , হিংসাত্মক পর্ন, রেপ পর্ন নিয়ে  কড়া ভূমিকা নিন। কিন্তু সাধারণ বা অবিতর্কিত পর্ন সাইট যেমন পর্নহাব, এক্সভিডিও-এর মতো সাইটগুলিকে টার্গেট করা উচিত নয়। পর্নহাবের ভাইস প্রেসিডেন্ট করী প্রাইস একই কথা বলেছেন। তিনি সংবাদমাধ্যমে বলেছেন, "ভারত সরকার  ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা পর্নহাবের মতো বড় সাইট বন্ধ করে দিচ্ছে। কিন্তু হাজার হাজার বিপজ্জনক পর্ন সাইট, যারা অবৈধ পর্ন দেখায় তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। গোপনীয়তা রক্ষা করে সাবালকদের পর্ন দেখা নিয়েও ভারতের কোনও নির্দিষ্ট আইন নেই। এটাই প্রমাণ করছে ভারত সরকারের কাছে এই সমস্যার কোনও সমাধান নেই। আমাদের সাইটের মতো বিখ্যাত সাইটকে বলির পাঁঠা করা হচ্ছে"। মাদ্রাজ হাইকোর্টের আইনজীবী আর কে রাজাগোপাল বলেছেন, গ্রাহকরা কী দেখবেন বা কী দেখবেন না এটা গ্রাহকদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। তাঁর কথায় চাইল্ড পর্ন বা হিংসাত্মক পর্ন  নিষিদ্ধ করাটা সার্বিকভাবে গ্রহণযোগ্য। কিন্তু নগ্নতা বা পর্ন নিষিদ্ধ করা বা নীতিপুলিশ হওয়া,সংবিধানের ১৯ নম্বর ধারা অনুযায়ী আমাদের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ।

```