Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

মুম্বইয়ে লতা মঙ্গেশকরের অন্ত্যেষ্টিতে যাচ্ছেন মোদী

দ্য ওয়াল ব্যুরো : রবিবার সন্ধ্যা ছ'টা বেজে ১৫ মিনিটে মুম্বইয়ের (Mumbai) শিবাজি পার্কে (Shibaji Park) সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে ব্রি

মুম্বইয়ে লতা মঙ্গেশকরের অন্ত্যেষ্টিতে যাচ্ছেন মোদী

শেষ আপডেট: 6 February 2022 09:02

দ্য ওয়াল ব্যুরো : রবিবার সন্ধ্যা ছ'টা বেজে ১৫ মিনিটে মুম্বইয়ের (Mumbai) শিবাজি পার্কে (Shibaji Park) সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'ভারতের নাইটিঙ্গেল'। তাঁর সম্মানে সরকার দু'দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আগামী সোমবার অবধি দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একটি সূত্রে খবর, রবিবার দুপুরেই মুম্বইয়ের উদ্দেশে রওনা হবেন মোদী। সম্ভবত তিনি প্রথমে যাবেন সুরসম্রাজ্ঞীর বাড়িতে। সেখানে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর জানা যাওয়ার অল্পক্ষণের মধ্যে মোদী টুইট করেন, "এই শোক ভাষায় প্রকাশ করা যায় না।" https://twitter.com/narendramodi/status/1490245806901035010?t=u3GtXk2DwrdRTL_sg4FN0Q&s=19 পরে তিনি লেখেন, "লতা দিদি আমাদের ছেড়ে গিয়েছেন। তাঁর মৃত্যুতে এমন এক শূন্যস্থান সৃষ্টি হল যা পূরণ হওয়ার নয়। আগামী প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির স্তম্ভ হিসাবে মনে রাখবে। মানুষকে তিনি সুরের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রাখতেন। এক্ষেত্রে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।"

```