Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দেশের একাধিক শহরে পেট্রল-ডিজেলের দাম বদলাল, কলকাতায় আজ কত?

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই-সহ দেশের একাধিক শহরে শনিবার জ্বালানি তেলের দাম বদলাল তেল সংস্থাগুলি। তবে দিল্লি ও মুম্বইয়ে আজও পেট্রল-ডিজেলের দাম অপরিবর্তিতই আছে। গত তিনমাসেরও বেশি সময় ধরে এই দুই পেট্রো পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। যদিও নয়ডা, গুর

দেশের একাধিক শহরে পেট্রল-ডিজেলের দাম বদলাল, কলকাতায় আজ কত?

শেষ আপডেট: 12 February 2022 04:03

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই-সহ দেশের একাধিক শহরে শনিবার জ্বালানি তেলের দাম বদলাল তেল সংস্থাগুলি। তবে দিল্লি ও মুম্বইয়ে আজও পেট্রল-ডিজেলের দাম অপরিবর্তিতই আছে। গত তিনমাসেরও বেশি সময় ধরে এই দুই পেট্রো পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। যদিও নয়ডা, গুরুগ্রাম, লখনৌ, পটনা সহ কয়েকটি ছোট শহরে পেট্রোল ও ডিজেলের দামে সামান্য হেরফের হয়েছে। দেশের চার মহানগর কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল হয়নি। প্রতিদিনের মতো এদিনও সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দাম প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। চেন্নাইতে লিটার প্রতি ১০ পয়সা বৃদ্ধি করা হয়েছে পেট্রোলের দাম৷ এছাড়া গুরুগ্রাম, নয়ডা, জয়পুর, লখনৌয়ের মতো শহরেও পেট্রোলের দাম বদল করা হয়েছে৷ এখনও মুম্বইয়ে পেট্রোলের দাম ১১০ টাকার আশপাশে রয়েছে। কলকাতায় আজ লিটার প্রতি পেট্রলের দাম ১০৪.৬৭ টাকা, ডিজেল লিটার প্রতি ৮৯.৭৯ টাকা। দিল্লিতে লিটার প্পতি পেট্রল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা, মুম্বইতে পেট্রল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা প্রতি লিটার এবং চেন্নাইতে লিটার প্রতি পেট্রল ১০১.৫০ টাকা, ডিজেল ৯১.৫২ টাকা। দীপাবলির পর থেকে দেশে পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে। কলকাতা সহ দেশের চার মহানগরেই পেট্রল ও ডিজেলের দামে আজও কোনও পরিবর্তন হয়নি। দিল্লি সরকার পেট্রলের ওপর ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪০ শতাংশ করেছিল। ফলে রাজধানীতে লিটার প্রতি পেট্রলের দাম প্রতি লিটারে ৮.৫৬ টাকা কমেছিল। তারপর থেকে দিল্লিতে পেট্রলের দামে কোনও পরিবর্তন হয়নি।

```