দ্য ওয়াল ব্যুরো: পেট্রপণ্যের লাগামছাড়া মূল্য বৃদ্ধির ফলে সোমবার ১২ ঘণ্টার ভারত বন্ধের ডাক দিয়েছিল কংগ্রেস এবং সিপিএম। কিন্তু সেই বন্ধের দিনেই ফের বাড়ল জ্বালানির দাম।
কলকাতায় এ দিন পেট্রল এবং ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২২ পয়সা করে। সোমবার শহরে পেট্রলের দাম প্রতি লিটার ৮৩.৬১ টাকা। এবং ডিজেলের দাম লিটার প্রতি ৭৫.৬৮ টাকা।
কেবল কলকাতাই নয় দাম বেড়েছে অন্যান্য মেট্রপলিটন শহরগুলিতেও। দিল্লিতে এ দিন লিটার প্রতি ২৩ পয়সা করে বৃদ্ধি পেয়ে পেট্রলের দাম হয়েছে ৮০.৭৩ টাকা। আর ২২ পয়সা করে লিটার প্রতি বেড়ে রাজধানীতে প্রতি লিটার ডিজেলের দাম ৭২.৮৩ টাকা। মুম্বইয়ে পেট্রলের দাম প্রতি লিটার ৮৮.১২ টাকা (বেড়েছে ২৩ পয়সা)। আর ডিজেলের দাম ৭৭.৩২ টাকা(বেড়েছে ২৩ পয়সা)।