Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

পেগাসাস ব্ল্যাক হোলের মতো, একবার ঢুকে গেলে বাঁচার রাস্তা নেই, সতর্ক করছেন দেশের সাইবার বিশেষজ্ঞরা

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলি নজরদারি সংস্থা এনএসও গ্রুপের তৈরি পেগাসাস সফটওয়্যার হল ব্ল্যাক হোলের মতো। কীভাবে মোবাইলে ঢুকবে এবং তথ্য হাতিয়ে নেবে, ধরতেই পারবেন না গ্রাহকরা। মোবাইল ও সফটওয়্যার অ্যান্টিভাইরাস তৈরির কোম্পানিগুলোও কার্যত নিরুপায় হয়

পেগাসাস ব্ল্যাক হোলের মতো, একবার ঢুকে গেলে বাঁচার রাস্তা নেই, সতর্ক করছেন দেশের সাইবার বিশেষজ্ঞরা

শেষ আপডেট: 21 July 2021 12:03

দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলি নজরদারি সংস্থা এনএসও গ্রুপের তৈরি পেগাসাস সফটওয়্যার হল ব্ল্যাক হোলের মতো। কীভাবে মোবাইলে ঢুকবে এবং তথ্য হাতিয়ে নেবে, ধরতেই পারবেন না গ্রাহকরা। মোবাইল ও সফটওয়্যার অ্যান্টিভাইরাস তৈরির কোম্পানিগুলোও কার্যত নিরুপায় হয়ে রয়েছে। ভয়ঙ্কর এই স্পাইওয়্যার কীভাবে মোবাইলের সুরক্ষা বলয় তছনছ করে দিচ্ছে জানালেন দেশের সাইবার বিশেষজ্ঞরা। দেশের সরকার ও বিরোধীপক্ষের একাধিক রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিল্পপতি সহ নামী ব্যক্তিত্বদের ফোনে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্তত ৩০০টি ভেরিফায়েড মোবাইল নম্বর টার্গেট করা হয়েছে। এই ব্যাপারে কানপুর আইআইটির সাইবার বিশেষজ্ঞ ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক সন্দীপ শুক্ল বলেছেন, ফোনে আড়ি পাতার নতুন কৌশল আয়ত্ত করেছে এনএসও গ্রুপ। তাদের তৈরি পেগাসাস এখন অনেক অপডেটেড। তাই ম্যাকাফে বা অন্যান্য কম্পিউটার অ্যান্টিভাইরাস তৈরি কোম্পানিগুলোও ফাঁপরে পড়েছে। কীভাবে এই ম্যালওয়্যারকে রোখা যাবে, সে প্রযুক্তি আপাতত তাদের কাছে নেই। NSO's Pegasus spyware: This toolkit can scan Android, iOS devices for  possible infection | Technology News,The Indian Express সাইবার বিশেষজ্ঞ বলছেন, ২০১৯ সালে এই পেগাসাস সফটওয়্যার তৈরি হয়। তখন হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে ম্যালওয়্যার ঢোকানো হয়েছিল মোবাইলে। ১৪০০ জনের নম্বর হ্যাক করে গোপন তথ্য হাতিয়ে নেওয়া হয়েছিল। হোয়াটসঅ্যাপে মিসড ভয়েস কল দিয়ে এই ম্যালওয়্যার ইনস্টল করে দেওয়া হত ফোনে। আর এখন হ্যাকারদের মূল নিশানা হল অ্যাপলের মেসেজিং অ্যাপ্লিকেশন। আইফোনের আইমেসেজকেই টার্গেট করা হচ্ছে। গ্রাহকের আইফোনে ম্যালওয়্যার যুক্ত করে মেসেজ পাঠানো হচ্ছে। সেই আইমেসেজ ক্লিক না করলেও ম্যালওয়্যার ইনস্টল হয়ে যাচ্ছে ফোনে। যদি গ্রাহক মেসেজ না খুলে ডিলিটও করে দেন, তাহলেও এই সাঙ্ঘাতিক ম্যালওয়্যার ফোনের সিস্টেমে ঘুরতে থাকবে। হাতিয়ে নেবে ছবি, ভিডিও, অডিও, কললিস্ট, মেসেজ সহ যাবতীয় তথ্য, এমনকি পাসওয়ার্ডও। সন্দীপ শুক্লর বক্তব্য, সিটিজেন ল্যাবে কয়েকটি পেগাসাস আক্রান্ত মোবাইলের পরীক্ষা করা হচ্ছে। কীভাবে এই সফটওয়্যার ফোনের সিস্টেমে ঢুকে পড়ছে তা না জানতে পারলে এর প্রতিরোধের উপায়ও অধরাই থেকে যাবে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এনএসও গ্রুপ এই সফটওয়্যার অন্য কোথাও থেকে কিনেছে নাকি নিজেরাই সবটা বানিয়েছে সেটাও এখন বোঝা যাচ্ছে না। কারণ, প্রতিনিয়ত এই সফটওয়্যারে নতুন নতুন আপডেট হচ্ছে। আর এই কারণেই কম্পিউটার অ্যান্টিভাইরাসের পক্ষে এই ম্যালওয়্যারকে চিনে ওঠা সম্ভব হচ্ছে না। এইভাবে সাধারণ নাগরিকের ফোনে আড়ি পাতা দণ্ডনীয় অপরাধ বলে জানাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, জঙ্গি ও অসামাজিক কার্যকলাপে নজর রাখতে পেগাসাস বানানো হয়েছে বলে শুরুতে জানিয়েছিল এনএসও গ্রুপ। কিন্তু জঙ্গিরা সাধারণত মোবাইল ফোন ব্যবহার করে না, তারা যোগাযোগ রাখতে স্যাটেলাইট ফোন বা হাই-এনক্রিপ্টেড ফোন ব্যবহার করে। আর পেগাসাস জনসাধারণের মোবাইল নম্বর টার্গেট করে আড়ি পাতা শুরু করে দিয়েছে।

```