Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

প্যারিসের রাস্তায় ফের ছুরি নিয়ে হামলা, আহত ৭

দ্য ওয়াল ব্যুরো: প্যারিসের রাস্তায় ফের ছুরি হাতে হামলা চালালো দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে আততায়ীর হাতে ছিল লোহার রডও। ছুরির আঘাতে আহত হয়েছে ৭ জন। যাঁদের মধ্যে রয়েছে দুই ব্রিটিশ পর্যটক। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

প্যারিসের রাস্তায় ফের ছুরি নিয়ে হামলা, আহত ৭

শেষ আপডেট: 10 September 2018 03:29

দ্য ওয়াল ব্যুরো: প্যারিসের রাস্তায় ফের ছুরি হাতে হামলা চালালো দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে আততায়ীর হাতে ছিল লোহার রডও। ছুরির আঘাতে আহত হয়েছে ৭ জন। যাঁদের মধ্যে রয়েছে দুই ব্রিটিশ পর্যটক। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। রবিবার স্থানীয় সময় রাত ১১টা নাগাদ হামলা চালায় ওই দুষ্কৃতী। সন্দেহভাজন হিসেবে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছেন পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তি আফগান নাগরিক। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। পুলিশের অনুমান, এই হামলার সঙ্গে কোনও জঙ্গি সংগঠন যুক্ত নেই। বরং ওই আফগান ব্যক্তিই এই হামলা চালিয়েছেন বলে অনুমান করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বাসিন দে লা ভিলেট সিনেমাহলের সামনে প্রথমে আক্রমণ চালায় ওই দুষ্কৃতী৷ সিনেমাহলের বাইরে থাকা দুই নিরাপত্তারক্ষীকে আচমকাই লোহার রড দিয়ে পেটাতে শুরু করে অভিযুক্ত ব্যক্তি৷ তাকে আটকাতে গেলে ছুরি বের করে আক্রমণ চালায় সে৷ এরপর দুষ্কৃতীকে ধরার জন্য তাঁর পিছনে ছুটতে শুরু করেন স্থানীয়রাই। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কোনওভাবেই থামানো যাচ্ছিল না আততায়ীকে। অবশেষে পুলিশে জালে ধরা পড়ে হামলাকারী। ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

```