Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকাহরমুজ বাধা টপকে গুজরাতে ভারতীয় জাহাজ! ট্রাম্পের অবরোধের মাঝেই স্বস্তি ফেরাল ‘জাগ বিক্রম’হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগ

উত্তরপ্রদেশে এসেছিলেন জম্মু-কাশ্মীরে করোনায় আক্রান্ত মৃত বৃদ্ধ, আতঙ্ক যোগীর রাজ্যে

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারই জম্মু-কাশ্মীরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন ৬৫ বছরের এক বৃদ্ধ। এবার জানা গিয়েছে যে উত্তরপ্রদেশের দেওবন্দে ঘুরতে এসেছিলেন ওই বৃদ্ধ, তাও আবার চারদিনের জন্য। উত্তরপ্রদেশের সাহারানপুর

উত্তরপ্রদেশে এসেছিলেন জম্মু-কাশ্মীরে করোনায় আক্রান্ত মৃত বৃদ্ধ, আতঙ্ক যোগীর রাজ্যে

শেষ আপডেট: 27 March 2020 08:10

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারই জম্মু-কাশ্মীরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন ৬৫ বছরের এক বৃদ্ধ। এবার জানা গিয়েছে যে উত্তরপ্রদেশের দেওবন্দে ঘুরতে এসেছিলেন ওই বৃদ্ধ, তাও আবার চারদিনের জন্য। উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দে ৯ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ছিলেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল আতঙ্ক ছড়িয়েছে উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, পাঁচজনের একটি দলের সঙ্গে দেওবন্দে এসেছিলেন ওই বৃদ্ধ। ছিলেন স্থানীয় একটি মসজিদে। এই বৃদ্ধের সঙ্গে যাঁরা ছিলেন তাঁদের সকলকেই পাঠানো হয়েছে স্পেশ্যাল কোয়ারেন্টাইনে। আইআইটি সাহারানপুরের কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা। ওই একই মসজিদে নমাজ পড়েছিলেন দুই পুলিশকর্মী। মার্চের ১৩ তারিখ নমাজ পড়া ওই দুই পুলিশকর্মীকেও সতর্কতার খাতিরে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। আপাতত তাঁদের ছুটি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ জন। তাদের মধ্যে রয়েছে এক আট মাসের শিশুও। সঙ্গে রয়েছে সাত বছরের একটি বাচ্চা। এরা দু’জন ভাইবোন বলেই জানা গিয়েছে। শ্রীনগরে এক বৃদ্ধের কোভিড ১৯ সংক্রমণ ধরা পড়েছিল জানা গিয়েছে। এই দুই শিশু ওই বৃদ্ধেরই নাতি-নাতনি। প্রায় ৫০০০ লোকের উপর নজরদারি চলছে জম্মু ও কাশ্মীরে। তাঁদের মধ্যে অন্তত ৩০০০ জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। অন্যদিকে একলাফে অনেকটা বেড়ে গিয়েছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার সকালে পাওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে নতুন করে ১১৯ জন আক্রান্ত হয়েছে দেশে। ভারতে মোট কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৭২৭। তাঁর মধ্যে রয়েছেন ৪৭ জন বিদেশি নাগরিক। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৬ জনের। তবে এত আশঙ্কার মধ্যেও সেরে উঠেছেন ৪২ জন।

```