Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এমন চা, যা শত্রুকেও বন্ধু বানায়! পাকিস্তানের চায়ের দোকানে ঝুলছে অভিনন্দনের ছবি

দ্য ওয়াল ব্যুরো: হাতে চায়ের কাপ। ডান চোখে কালসিটে। মুখে চওড়া গোঁফ। এ ছবি আর আলাদা করে পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না কারও কাছেই। মিগ ২১ নিয়ে শত্রুদেশ পাকিস্তানের মাটিতে আছড়ে পড়েছিলেন তিনি। তার পরেই পাক সেনার সামনে অভূতপূর্ব স্থৈর্য্য ও ধৈর

এমন চা, যা শত্রুকেও বন্ধু বানায়! পাকিস্তানের চায়ের দোকানে ঝুলছে অভিনন্দনের ছবি

শেষ আপডেট: 13 March 2019 13:54

দ্য ওয়াল ব্যুরো: হাতে চায়ের কাপ। ডান চোখে কালসিটে। মুখে চওড়া গোঁফ। এ ছবি আর আলাদা করে পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না কারও কাছেই। মিগ ২১ নিয়ে শত্রুদেশ পাকিস্তানের মাটিতে আছড়ে পড়েছিলেন তিনি। তার পরেই পাক সেনার সামনে অভূতপূর্ব স্থৈর্য্য ও ধৈর্য্যের পরিচয় দিয়ে, দু'দিন পরে ফিরে এসেছেন দেশে। কিন্তু ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান দেশে ফেরার পরেও তাঁর ভাইরাল হওয়া সেই ছবি পাকিস্তানের একটি চায়ের দোকানের বিজ্ঞাপনের ব্যানারে দিব্যি রয়ে গিয়েছে। আর চায়ের দোকানের মালিক অভিনন্দন বর্তমানের সেই ছবির সঙ্গে ক্যাচলাইন দিয়েছেন, 'অ্যায়সি চায়ে, কি দুশমন কো ভি দোস্ত বানায়ে!' গত মাসের ১৪ তারিখ কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গিহানায় নিহত হন ৪৪ জন জওয়ান। সারা দেশ জুড়ে বদলার দাবি ওঠে। ২৬ তারিখ ভোররাতে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে প্রত্যাঘাত চালায় ভারতীয় বায়ুসেনা। নিকেশ করে একাধিক জঙ্গিঘাঁটি। এর পরেই ২৭ তারিখ পাকিস্তানের যুদ্ধবিমান ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়লে মিগ ২১ নিয়ে তা ধাওয়া করেন অভিনন্দন। গুলি করে তাঁর বিমান নামায় পাক সেনা। অভিনন্দন নিজেকে ইজেক্ট করে প্যারাস্যুট নিয়ে ঝাঁপ দিতে পারলেও, আছড়ে পড়েন শত্রুডেরায়। সঙ্গে সঙ্গে তাঁকে মারধর করা হয়। এর পরে পাকসেনা তাঁকে উদ্ধার করে আটক করে। দু'দিন পরেই আন্তর্জাতিক কূটনৈতিক চাপের মুখে উওইং কম্যান্ডার অভিনন্দনকে নিঃশর্তে মুক্তি দেন ইমরান খান। কিন্তু ওই দু'দিন থাকার সময়েই তাঁর একাধিক ভিডিও রিলিজ় করে পাকসেনা। সেখানেই দেখা যায়, হাতে চায়ের কাপ নিয়ে, অসীম সাহসিকতার সঙ্গে একের পর এক প্রশ্নের জবাব দিচ্ছেন অভিনন্দন। তবে যে জবাব তাঁর দেওযার কথা নয়, তার উত্তরে শান্ত গলায় বলছেন, "আই অ্যাম নট সাপোজ়ড টু টেল ইউ, স্যার।" অভিনন্দনের এই ভাবমূর্তি দেখেই মুগ্ধ আপামর দেশবাসী। তবে সেই মুগ্ধতা যে শত্রুদেশের মানুষকেও ছুঁয়েছে, তার প্রমাণ ওই চায়ের দোকানের ব্যানারই।

```