Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে ওবর-বৈঠক, কালাপানির কাছে সেনা বারাকের পরিকল্পনা নেপালের

দ্য ওয়াল ব্যুরো: নতুন রাজনৈতিক ম্যাপ প্রকাশ করতে সংবিধান সংশোধনের পর এবার কালাপানির কাছে সেনা বারাক ও সীমান্ত চৌকি স্থাপনের পরিকল্পনা শুরু করে দিল নেপাল। হিমালয়ের কোলের ছোট্ট এই দেশের অ্যাডভেঞ্চারিজমের ফলে নয়াদিল্লি ও কাঠমাণ্ডুর সম্পর্কের আ

চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে ওবর-বৈঠক, কালাপানির কাছে সেনা বারাকের পরিকল্পনা নেপালের

শেষ আপডেট: 20 June 2020 01:40

দ্য ওয়াল ব্যুরো: নতুন রাজনৈতিক ম্যাপ প্রকাশ করতে সংবিধান সংশোধনের পর এবার কালাপানির কাছে সেনা বারাক ও সীমান্ত চৌকি স্থাপনের পরিকল্পনা শুরু করে দিল নেপাল। হিমালয়ের কোলের ছোট্ট এই দেশের অ্যাডভেঞ্চারিজমের ফলে নয়াদিল্লি ও কাঠমাণ্ডুর সম্পর্কের আরও অবনতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- ‘আমাদের সীমান্তে কেউ ঢুকে নেই, কোনও সীমান্ত চৌকি দখল হয়ে যায়নি’: প্রধানমন্ত্রী মোদী

নেপালের নতুন রাজনৈতিক ম্যাপে বিতর্কিত কালাপানি ও লিপুলেখকে তাদের ভূখণ্ডের অংশ বলে দেখানো হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই কূটনৈতিক স্তরে ঘোর আপত্তি জানিয়েছে নয়াদিল্লি। তবে কৌশলগত বিশেষজ্ঞরা গোড়া থেকেই মনে করছেন, ঘরোয়া রাজনীতিতে কোণঠাসা হয়ে দেশে জাতীয়তাবোধের জিগির তুলে একদিকে যেমন এই পদক্ষেপ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি, তেমনই এও ঠিক যে বেজিংয়ের হাতে তামাক খাচ্ছে কাঠমাণ্ডু।
বস্তুত নেপাল-চিন অক্ষ যে ক্রমশ মজবুত করার চেষ্টা চলছে তাও শুক্রবার স্পষ্ট হয়ে গিয়েছে। বেল্ট অ্যান্ড রোড তথা ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প নিয়ে বৃহস্পতিবারও নেপাল ও চিনের কমিউনিস্ট পার্টি স্তরে ভিডিও কনফারেন্সে আলোচনা হয়েছে। তা নিয়ে শুক্রবার সন্তোষ প্রকাশ করেছেন নেপালের বিদেশ মন্ত্রী। [caption id="attachment_231489" align="aligncenter" width="881"] ওয়ান বেল্ট ওয়ান রোড[/caption]
ওবর প্রকল্প
চিনের প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেওয়ার পর থেকেই শি জিনফিং এই প্রকল্পের বাস্তবায়নকে পাখির চোখের মতো দেখছেন। যে প্রকল্পকে শি বলছেন, একুশ শতকের সিল্ক রুট। এই প্রকল্পের কিছু অংশ রোড তথা রাস্তা, আর কিছু অংশ বেল্ট তথা সমুদ্র পথ। আন্তর্জাতিক কূটনীতিকরা মনে করছেন, অর্থনৈতিক ভাবে দুর্বল দেশগুলির সঙ্গে সড়ক ও সমুদ্রে পথে এই যোগসূত্র তৈরির মাধ্যমে আধিপত্য বিস্তার করাই বেজিংয়ের লক্ষ্য। সংশয় নেই চিনের এই প্রকল্পে নেপাল শরিক হয়ে যাওয়ার অর্থই হল ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়া।
https://twitter.com/PRCAmbNepal/status/1273892920207134720?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1273892920207134720&ref_url=https%3A%2F%2Ftheprint.in%2Fdiplomacy%2Fnepal-to-set-up-army-barrack-border-outpost-near-kalapani-after-getting-controversial-new-map%2F445200%2F
কালাপানিতে সেনা বারাক
জানা গিয়েছে, বুধবার নেপালের সেনা প্রধান জেনারেল পূর্ণ চন্দ্র থাপা কালাপানি সীমান্ত পরিদর্শনে গিয়েছিলেন। আজ নেপালের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য বিষ্ণু রিজাল সাংবাদিকদের বলেন, “সীমান্তের কাছে আমরা একটা সেনা বারাক নির্মাণ করতে চলেছি। সেখানে এখন সরাসরি কোনও সড়ক যোগাযোগ নেই। তাই সেনাবাহিনীকেই তার দায়িত্ব দেওয়া হয়েছে। তা ছাড়া কালাপানির কাছে ছাংরুতে একটা সীমান্ত চৌকিও স্থাপন করা হয়েছে।”
গত সপ্তাহেই ভারতের বিরুদ্ধে আঙুল তুলে ওলি বলেছিলেন, ১৯৬২ সাল থেকে নেপালের ভূখণ্ডের অংশ ভারত দখল করে রেখেছে। কালাপানি অঞ্চলে ঘাঁটি গেড়ে রেখেছে ভারতীয় সেনা। কিন্তু আমাদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে। এ কথা বলেই নতুন মানচিত্র পাশের জন্য সংসদে প্রস্তাব পেশ করেন নেপালের প্রধানমন্ত্রী।
কাঠমাণ্ডুতে এই সব কার্যকলাপ এমন সময়ে চলছে যখন লাদাখ সীমান্তে ভারত-চিন উত্তেজনা তৈরি হয়েছে। সংঘাতে ২০ জন ভারতীয় সৈনিক শহিদ হয়েছেন।
তবে কাঠমাণ্ডুর এই ‘দুঃসাহসে’ যারপরনাই চটেছে সাউথ ব্লক। বিশেষ করে বিতর্কিত এলাকায় সেনা বারাক স্থাপনের সিদ্ধান্ত নয়াদিল্লি বরদাস্ত করবে না বলেই বার্তা দিয়েছে কূটনৈতিক স্তরে। সাউথ ব্লকের এক কূটনীতিকের কথায়, ওলি ব্যক্তিগত স্বার্থের জন্য তাঁর দেশের মানুষকে বিপদে ফেলছেন। নেপালের মানুষ ঐতিহাসিক ভাবে ভারতের প্রতি বন্ধুভাবাপন্ন ও নির্ভরশীল। তাঁরা ওলির এই তুঘলকি কারবার নিশ্চয়ই ভাল ভাবে নিচ্ছেন না।

```