Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

সোশ্যাল মিডিয়ায় জনমত! বিচারকদের সতর্ক করলেন প্রধান বিচারপতি

দ্য ওয়াল ব্যুরো: দেশের সমস্ত বিচারক ও বিচারপতিদের সতর্ক করলেন প্রধান বিচারপতি এমভি রামানা। বুধবার দিল্লির একটি অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতায় তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় আবেগতাড়িত হয়ে জনমত দেওয়ার ক্ষেত্রে বিচারপতিদের সতর্ক থাকতে হবে। কারণ সেখা

সোশ্যাল মিডিয়ায় জনমত! বিচারকদের সতর্ক করলেন প্রধান বিচারপতি

শেষ আপডেট: 1 July 2021 03:28

দ্য ওয়াল ব্যুরো: দেশের সমস্ত বিচারক ও বিচারপতিদের সতর্ক করলেন প্রধান বিচারপতি এমভি রামানা। বুধবার দিল্লির একটি অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতায় তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় আবেগতাড়িত হয়ে জনমত দেওয়ার ক্ষেত্রে বিচারপতিদের সতর্ক থাকতে হবে। কারণ সেখানে সবসময় সবটা সঠিক ভাবে প্রতিফলিত হয় না। সোশ্যাল মিডিয়ার সীমাবদ্ধতা স্মরণ করিয়ে দিতে চেয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাঁর কথায় এই নতুন মাধ্যম ভাল,মন্দ, ঠিক-ভুল, আসল-নকলের ফারাক করতে অক্ষম। গতকাল বিচারপতি পিডি দেশাই স্মারক বক্তৃতা দেন প্রধান বিচারপতি রামানা। সোশ্যাল মিডিয়া সম্পর্কে সতর্ক করে তিনি এও বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে সোশ্যাল মিডিয়ার প্রভাব কী ভাবে তা বোঝার জন্য আবার বিচারপতিদের এ থেকে বিচ্ছিন্ন থাকলে চলবে না। এমনটা যেন না হয় যে সোশ্যাল মিডিয়ায় কী চলছে তার সম্পর্কে কোনও খোঁজ খবর নেই। বিচার ব্যবস্থার পূর্ণ স্বাধীনতার বিষয়ে অনলাইন বক্তৃতায় জোরালো সওয়াল করেন প্রধান বিচারপতি। তাঁর কথায়, "বিচার ব্যবস্থাকে দেখতে হবে সরকারী ক্ষমতা কতটা এবং কী পদক্ষেপ করছে। এটা বিচার ব্যবস্থার স্বাধীনতা। বিচারব্যবস্থা যেন কোনও ভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আইনসভা, আমলাতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত না হয়।"

```