Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

এক মাস বিচ্ছিন্ন থাকার পরে পরিবারের সঙ্গে দেখা করতে পারলেন বন্দি ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি

দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতারির প্রায় এক মাস পরে পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি গ্রেফতার হয়েছিলেন ৫ অগাস্ট। এই দু

এক মাস বিচ্ছিন্ন থাকার পরে পরিবারের সঙ্গে দেখা করতে পারলেন বন্দি ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি

শেষ আপডেট: 1 September 2019 04:19

দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতারির প্রায় এক মাস পরে পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি গ্রেফতার হয়েছিলেন ৫ অগাস্ট। এই দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেফতারির কারণ হিসেবে জানানো হয়েছিল, ৩৭০ ধারা প্রত্যাহারের সরকারি সিদ্ধান্তের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে তাঁদের। জম্মু-কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা দেওয়া ৩৭০ ধারা প্রত্যাহার করে উপত্যকাকে দু'টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়ার পরে অশান্তি ও হিংসার আশঙ্কা ছিলই। তাই তার আগেই মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাকে গ্রেফতার করে সরকার। এর প্রায় এক মাস পরে ওমর আবদুল্লার পরিবার চলতি সপ্তাহে দু'বার শ্রীনগরের হরি নিবাসে তাঁর সঙ্গে দেখা করেছিলেন। হরি নিবাসেই রাখা হয়েছে তাঁকে। সূত্রের খবর, আবদুল্লার বোন বোন সাফিয়া এবং তাঁর সন্তানদের শনিবার আরও এক বার, ২০ মিনিটের জন্য তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। তার আগেই, বৃহস্পতিবার মেহবুবা মুফতির মা ও বোনকেও তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। পিডিপি সভাপতি মেহবুবা চেসমাশাহীতে পর্যটন বিভাগের একটি সরকারি ভবনে রয়েছেন। ওই ভবন এখন সাব-জেল হিসেবেই ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। ওমর আবদুল্লার বাবা এবং তিন বারের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকেও গৃহবন্দি করে রাখা হয়েছে। তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের কোনও অনুমতিও দেওয়া হয়নি। প্রশাসনের দুই উচ্চপদস্থ কর্তা গত কয়েক সপ্তাহে কয়েক বার তাঁকে দেখতে যানন। তবে তিনি বারবার তাঁর ছেলের সাথে দেখা করতে চাওয়ার অনুরোধ করলেও তা অস্বীকার করা হয়। বন্দি অবস্থায় ওমর আবদুল্লা বা মেহবুবা মুফতি-- দু'জনের কারওই সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করার কোনও সুযোগ নেই। তবে,তাঁদের বিনোদনের জন্য, সিনেমা দেখার একটি ডিভিডি প্লেয়ার পাঠানো হয়েছে। ৪৯ বছরের ওমর আবদুল্লা তাঁর কিন্ডল ট্যাবলেটে বই পড়েন এবং নিয়মিত হরি নিবাসের চত্বরে হাঁটেন বলা জানা গিয়েছে। ধীরে ধীরে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ শিথিল করা হচ্ছে বলে দাবি উঠেছে সরকারের তরফে। তবে ওমর ও মুফতির এখনই মুক্তি পাওয়ার কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। সম্প্রতি এই প্রসঙ্গে রাজ্যপাল সত্য পাল মালিক কৌতুক করে বলেন, যে বেশি দিন বন্দি থাকলে বেশি ভোট পাওয়া যায়। তাই ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতির পক্ষে বন্দি থাকাই উপকারী।

```