Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনে বন্ধ এনপিআর-এর কাজ, ২১ দিন কাটালে পরবর্তী সিদ্ধান্ত

দ্য ওয়াল ব্যুরো: দেশজোড়া লকডাউনে জাতীয় জনসংখ্যাপঞ্জি তথা এনপিআর-এর কাজ স্থগিত করে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক শীর্ষ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আপাতত বন্ধ রাখা হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের কাজ। লকডাউন ও

লকডাউনে বন্ধ এনপিআর-এর কাজ, ২১ দিন কাটালে পরবর্তী সিদ্ধান্ত

শেষ আপডেট: 25 March 2020 06:27

দ্য ওয়াল ব্যুরো: দেশজোড়া লকডাউনে জাতীয় জনসংখ্যাপঞ্জি তথা এনপিআর-এর কাজ স্থগিত করে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক শীর্ষ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আপাতত বন্ধ রাখা হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের কাজ। লকডাউন ওঠার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল এনপিআর-এর কাজ। কেন্দ্রীয় সরকার সময়সীমা বেঁধে দিয়ে বলেছিল, ৩০ সেপ্টেম্বরের মধ্যে এনপিআর-এর তথ্য সংগ্রহের প্রথম পর্বের কাজ শেষ করতে হবে। কিন্তু করোনাভাইরাসের প্রোকোপের কারণে আপাতত তা হচ্ছে না। এনপিআর-এর তথ্য সংগ্রহ করতে সরকারি কর্মীরা যাবেন মানুষের বাড়ি বাড়ি। কিন্তু এখন তা সম্ভব নয়। স্বরাষ্ট্রমন্ত্রকের ওই আধিকারিক বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে গৃহবন্দি থাকার নির্দেশের পর এই কাজ বন্ধ রাখতে হচ্ছে। তবে জুন মাসে এই কাজ.শুরু করা যায় কিনা সে ব্যাপারে ভাবনা চিন্তা করছে স্বরাষ্ট্রমন্ত্রক। এনপিআর নিয়ে রাজনৈতিক চাপানউতোর কম হয়নি। বাংলা, কেরল, রাজস্থান, পাঞ্জাবের মতো একাধিক অবিজেপি রাজ্য অভিযোগ তোলে, এনআরসি-র প্রথম ধাপ হিসেবে এনপিআর-কে ব্যবহার করতে চাইছে কেন্দ্র। একাধিক রাজ্যের বিধানসভায় প্রস্তাব গৃহীত হয় এনপিআর হবে না বলে। কিন্তু করোনা কোপে আপাতত স্থগিত হয়ে গেল সেই কাজ।

```