সাহিত্যে নোবেল পেলেন আব্দুলরজাক গুরনাহ, উদ্বাস্তু-কাহিনি ঠিকরে উঠেছে তাঁর কলমে
দ্য ওয়াল ব্যুরো: পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিজঙানের পর এবার সাহিত্য। ঘোষিত হল ২০২১ সালের নোবেল (Nobel) পুরস্কার প্রাপকের নাম। এবছর সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার সাহিত্যিক আব্দুলরজাক গুরনাহ। আন্তর্জাতিক সাহিত্যের জগতে তাঁর অবদানের জন্য এ
শেষ আপডেট: 7 October 2021 12:15
দ্য ওয়াল ব্যুরো: পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিজঙানের পর এবার সাহিত্য। ঘোষিত হল ২০২১ সালের নোবেল (Nobel) পুরস্কার প্রাপকের নাম। এবছর সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার সাহিত্যিক আব্দুলরজাক গুরনাহ। আন্তর্জাতিক সাহিত্যের জগতে তাঁর অবদানের জন্য এই সম্মান লাভ করেছেন তিনি।
সুচিত্রা সেনের মুখের আদলে প্রতিমা, কলকাতার ঐতিহাসিক পুজোর স্মৃতি
উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের ফলে কীভাবে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, উদ্বাস্তু সমস্যা কীভাবে মাথা চারা দিয়ে ওঠে, সে বিষয়ে আলোকপাত করেছেন গুরনাহ। ৭৪ বছর বয়সি এই ঔপন্যাসিক উদ্বাস্তুদের মধ্যেকার দেশ ও সংস্কৃতির টানাপোড়েন দেখিয়েছেন আপোষহীন মানসিকতায়।
১৯৪৮ সালে ভারত মহাসাগরের জানজিবার দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন গুরনাহ। ষাটের দশকের শেষের দিকে উদ্বাস্তু হিসেবে ইংল্যান্ডে যান তিনি। কেন্ট ইউনিভার্সিটিতে তিনি ইংরেজি ও উপনিবেশ পরবর্তী সময়ের সাহিত্যের অধ্যাপনা করেছেন। লিখেছেন দশ-দশটি উপন্যাস এবং কিছু ছোটো গল্পও।
সুইডিশ অ্যাকাডেমির তরফে ২০২১ সালের সাহিত্যে নোবেল প্রাপক হিসেবে ঘোষণা করা হয়েছে গুরনাহের নাম। চলতি সপ্তাহেই আরও একাধিক নোবেল প্রাপকের নাম ঘোষণা হয়েছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'