Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেরল সরকারের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ, 'লাইফ মিশন' প্রকল্পে বিদেশি ফান্ড নিয়ে তদন্তে সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: সোনা পাচার কাণ্ডের অভিযোগে কেরল সরকারের বিরুদ্ধে বল্গাহীন দুর্নীতির অভিযোগ উঠেছিল। কংগ্রেস, বিজেপি-সহ একাধিক বিরোধী দল বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পদত্যাগ দাবি করেছিল সে সময়ে। সেই ক্ষত শুকোনোর আগে আরও একবার দ

কেরল সরকারের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ, 'লাইফ মিশন' প্রকল্পে বিদেশি ফান্ড নিয়ে তদন্তে সিবিআই

শেষ আপডেট: 25 September 2020 14:02

দ্য ওয়াল ব্যুরো: সোনা পাচার কাণ্ডের অভিযোগে কেরল সরকারের বিরুদ্ধে বল্গাহীন দুর্নীতির অভিযোগ উঠেছিল। কংগ্রেস, বিজেপি-সহ একাধিক বিরোধী দল বাম সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের পদত্যাগ দাবি করেছিল সে সময়ে। সেই ক্ষত শুকোনোর আগে আরও একবার দুর্নীতির অভিযোগ উঠল পিনারাই বিজয়ন সরকারের বিরুদ্ধে। যা নিয়ে তদন্ত করতে শুক্রবারই কোচি শহরের জোড়া জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআই। কেরল সরকার 'লাইফ মিশন' নামের একটি প্রকল্প নিয়েছে। যাতে বলা হয়েছে, দক্ষিণের রাজ্যটির গরিব মানুষের জন্য পাকা বাড়ি করে দেবে সরকার। বিদেশি সংস্থা 'রেড ক্রেসেন্ট '-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে এই প্রকল্প বাস্তবায়নের মউ স্বাক্ষরিত হয়েছিল। অভিযোগ, এখানেই নিয়ম বহির্ভূত লেনদেন হয়েছে। বিদেশি তহবিল নেওয়ার যে লক্ষ্মণরেখা রয়েছে তা অতিক্রম করেছে কেরল সরকার। বাম সরকারের বিরুদ্ধে আরও অভিযোগ, যে সংস্থাকে বরাত দেওয়া হয়েছে তারাও দুর্নীতি করেছে। লাইফ মিশনের বরাত পাওয়া সংস্থা ইউনিটেক বিল্ডার্সের কোচির দফতরে এদিন হানা দেয় সিবিআইয়ের একটি দল। সংস্থার কর্ণধার সন্তোষ ইয়াপানের অফিসে তল্লাশিতে যায় কেন্দ্রীয় তদন্ত এজেন্সির পৃথক একটি দল। কেরলের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা অভিযোগ করেছেন, সোনা পাচার কাণ্ডে অভিযুক্ত সরকারি আধিকারিক স্বপ্না সুরেশ, এই প্রকল্প থেকে এক কোটি টাকা কমিশন নিয়েছিলেন। কেরলের বাম সরকারের বিরুদ্ধে বিরোধীদের আরও বক্তব্য, রেড ক্রেসেন্ট-এর সঙ্গে যৌথ প্রকল্পে যে ভাবে নির্দিষ্ট একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে তাতেও বিস্তর অনিয়ম হয়েছে। চেন্নিথালা এও বলেন, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে আমরা বলেছিলাম রেড ক্রেসেন্ট-এর সঙ্গে যে মউ স্বাক্ষরিত হয়েছে তা প্রকাশ করুক সরকার। কিন্তু সরকার সেই সৎ সাহস দেখায়নি। কিছু অনিয়ম না হলে সরকারের চুক্তি প্রকাশে আপত্তির কী আছে?

```