Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনে ছাড়: ভিনরাজ্যের শ্রমিকদের যাতায়াত নিষিদ্ধ, আশ্রয় শিবিরে তৈরি হবে রেজস্টার

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যেও অর্থনীতির চাকা ঘোরাতে সোমবার থেকে বেশ কিছু ক্ষেত্রে কাজ শুরুর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কোন কোন ক্ষেত্রে কাজ শুরু হবে তার পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু কাজের জন্য

লকডাউনে ছাড়: ভিনরাজ্যের শ্রমিকদের যাতায়াত নিষিদ্ধ, আশ্রয় শিবিরে তৈরি হবে রেজস্টার

শেষ আপডেট: 19 April 2020 11:41

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যেও অর্থনীতির চাকা ঘোরাতে সোমবার থেকে বেশ কিছু ক্ষেত্রে কাজ শুরুর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কোন কোন ক্ষেত্রে কাজ শুরু হবে তার পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু কাজের জন্য ভিনরাজ্যে আশ্রয় শিবিরে আটকে থাকা শ্রমিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। রবিবার একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রের তরফে বলা হয়েছে, স্থানীয় শ্রমিকদের দিয়েই লকডাউনের আওতার বাইরে রাখা ক্ষেত্রগুলিতে কাজ করতে হবে। আশ্রয় শিবিরে থাকা শ্রমিকদের কোনওভাবেই কাজে নেওয়া যাবে না। ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকরা কে কী কাজ পারেন তার তালিকা তৈরি করবে স্থানীয় প্রশাসন। তারপর কাজে যুক্ত করা যেতে পারে। কিন্ত কোনও ভাবেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারবেন না। প্রশাসনের অনেকের মতে, বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু হচ্ছে শুনলে অনেকের মধ্যেই আশ্রয় শিবির ছেড়ে অন্যত্র যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। তা যাতে না হয় তাই এদিনই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অ্যাডভাইজারি পাঠিয়েছে কেন্দ্র। নববর্ষের সকালে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়িয়েছিলেন। সেইসঙ্গে প্রধানমন্ত্রী এও জানিয়েছিলেন, ২০ এপ্রিল সোমবার থেকে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। হটস্পট নয় এমন এলাকায় বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। লকডাউনের ফলে খুব স্বাভাবিক ভাবেই কর্মসংস্থান ও মানুষের জীবিকার উপর টান পড়েছে। বিশেষ করে গ্রাম ও মফস্বলের গরিব মানুষের সংকট বেড়েছে। তাই সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

```