Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

৫ মাসে ১২টি আট-হাজারি শৃঙ্গ ছুঁয়ে ফেললেন নির্মল পুর্জা, ইতিহাস গড়তে রইল বাকি ২

দ্য ওয়াল ব্যুরো: পণ করেছিলেন, সবচেয়ে কম সময়ে পৃথিবীর ১৪ টি আট হাজার মিটারের শৃঙ্গ আরোহণ করবেন। যেটা কল্পনা করতেই পা কাঁপে পৃথিবীর অনেক তাবড় তাবড় পর্বতারোহীর, নির্মল পুর্জা ঠিক করেছিলেন, সেটাই করে দেখাবেন। যে মিশন পর্বতারোহীদের কাছে এত বছর ধ

৫ মাসে ১২টি আট-হাজারি শৃঙ্গ ছুঁয়ে ফেললেন নির্মল পুর্জা, ইতিহাস গড়তে রইল বাকি ২

শেষ আপডেট: 23 September 2019 09:28

দ্য ওয়াল ব্যুরো: পণ করেছিলেন, সবচেয়ে কম সময়ে পৃথিবীর ১৪ টি আট হাজার মিটারের শৃঙ্গ আরোহণ করবেন। যেটা কল্পনা করতেই পা কাঁপে পৃথিবীর অনেক তাবড় তাবড় পর্বতারোহীর, নির্মল পুর্জা ঠিক করেছিলেন, সেটাই করে দেখাবেন। যে মিশন পর্বতারোহীদের কাছে এত বছর ধরে ' মিশন ইমপসিবল' ছিল। তিনি সেটা পসিবল করে দেখাতে চেয়েছেন। তাই তাঁর মিশনের নাম-ও 'প্রজেক্ট পসিবল ১৪/৭'। মাত্র সাত মাসে চোদ্দোটি আটহাজারি শৃঙ্গ আরোহণ করবেন তিনি। আজ পাঁচ নাসের মধ্যেই সেরে ফেললেন ১২টি। চলতি বছরের এপ্রিল মাসের ২৩ তারিখে নেপালের অন্নপূর্ণা শিখর আরোহণ দিয়ে শুরু হয়েছিল ব্রিটিশ আর্মির গোর্খা ব্রিগেডের রিটায়ার্ড অফিসার নির্মল পুর্জার 'মিশন প্রজেক্ট পসিবল'। [caption id="attachment_144307" align="aligncenter" width="712"] কিংবদন্তী পর্বতারোহী মেসনারের সঙ্গে নির্মল পুর্জা।[/caption] আজ, ঠিক পাঁচ মাস পরে, ২৩ সেপ্টেম্বর সকালেই তাঁর প্রজেক্ট পসিবল রুটের দ্বাদশ শৃঙ্গ চো ইউ আরোহণ করেছেন তিনি। ১২টি আটহাজারি শৃঙ্গে (সামিট থেকে সামিট) পা রাখতে তাঁর সময় লেগেছে মাত্র ১৫৩ দিন। এখন শুধু বাকি আছে মানসলু আর শিশাপাংমা। সব ঠিক থাকলে, নির্ধারিত সময়ের অনেক আগেই মিশন শেষ করে ইতিহাস গড়বেন পুর্জা। এক নজরে দেখে নিন, 'প্রজেক্ট পসিবল' মিশনে নির্মলের জার্নি ১, অন্নপূর্ণা (৮,০৯১ মিটার),২৩ এপ্রিল ২০১৯ ২, ধৌলাগিরি (৮১৬৭মিটার) ১২ মে ২০১৯ ৩ , কাঞ্চনজঙ্ঘা (৮৫৮৬মিটার) ১৫ মে ২০১৯ ৪ , এভারেস্ট (৮৮৪৮মিটার) ২২ মে ২০১৯ ৫ , লোত্সে (৮৫১৬ মিটার) ২২ মে ২০১৯ ৬ , মাকালু (৮৪৬৩ মিটার)২৪ মে২০১৯ ৭ , নাঙ্গা পর্বত (৮১২৫ মিটার) ৩ জুলাই ২০১৯ ৮, গাশের ব্রুম-১ (৮০৬৮ মিটার) ১৫ জুলাই। ২০১৯ ৯ , গাশের ব্রুম-২ (৮০৩৫ মিটার)১৮ জুলাই ২০১৯ ১০ , কে২ (৮৬১১ মিটার)২৪ জুলাই ২০১৯ ১১, ব্রড পিক (৮০৪৭ মিটার) ২৬ জুলাই ২০১৯ ১২, চো ইয়ু (৮২০১মিটার)২৩ সেপ্টেম্বর। ২০১৯ ইতিহাস গড়তে বাকি আছে কেবল মানসলু (৮১৬৩ মিটার) আর শিশাপাংমা (৮০১২ মিটার) শৃঙ্গ আরোহণ। নির্মল আশা করছেন সেটা এবছরের নভেম্বরের মধ্যে হয়ে যাবে। আর তাতেই সৃষ্টি হবে এক অকল্পনীয় ইতিহাস। নির্মল পুর্জা প্রমাণ করে দেবেন মানুষের ইচ্ছাশক্তি ও শারীরিক সক্ষমতার মেলবন্ধনে সব অসম্ভবকে সম্ভব করা যায়।

আরও পড়ুন...

https://www.four.suk.1wp.in/climber-nirmal-purja-tried-to-rescue-kuntal-and-biplab-in-kanchenjungha-but-they-failed-as-did-not-receive-any-help/

```