
শেষ আপডেট: 10 June 2021 10:52
আরও কিছু সূত্র মিলেছে। তদন্তকারীদের বলছেন, এই দুষ্কৃতীদের কাছ থেকে যে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র পাওয়া গেছে তার মধ্যে ‘মেড ইন পাকিস্তান’ লেখা রিভলবার ছিল। পাক অস্ত্রপাচারকারীদের কাছ থেকে এই রিভলবার দুষ্কৃতীদের হাতে এসেছে বলে মনে করা হচ্ছে। তবে পাঞ্জাবের এই গ্যাংস্টার দলের পাকিস্তানে যাতায়াত ছিল কিনা সে ব্যাপারে এখনও পোক্ত প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত শুরু হয়েছে।
https://twitter.com/DGPPunjabPolice/status/1402666940183629828?s=1005
https://twitter.com/DGPPunjabPolice/status/1402666942956142592?s=1005
পাঞ্জাব পুলিশের ডিজিপি টুইট করে জানিয়েছেন, ১৫ মে লুধিয়ানায় পাঞ্জাব পুলিশের দুই এএসআই-কে হত্যার সঙ্গে জড়িত ছিল ভুল্লার ও যশপ্রীত। ঠান্ডা মাথায় পরিকল্পনা করে পুলিশ অফিসারদের খুন করা হয়েছিল। সেই অফিসাররা আন্তর্জাতিক ড্রাগ মাফিয়াদের সঙ্গে এই গ্যাংস্টার দলের যোগসূত্র খুঁজে পেয়েছিলেন। তাই তাদের খুন করে দুষ্কৃতীরা। পাঞ্জাব পুলিশ আরও জানিয়েছে, প্রথম দিকে ভুল্লার ও তার সাঙ্গোপাঙ্গোরা ডাকাতি, ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকলেও পরে খুন, মাদক পাচার ও আন্তর্জাতিক অস্ত্র কারবারীদের সঙ্গে যুক্ত হয়ে যায়। জম্মু-কাশ্মীর সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদকের পাচার হত কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
নিউটাউনের সাপুরজি এলাকার আবাসনে বি-১৫২ টাওয়ারের যে ফ্ল্যাটে থাকত দুষ্কৃতীরা তার খোঁজ দেয় ভরত কুমার নামে আরও এক দাগি আসামি। এরই সাহায্যে বাংলায় পালিয়ে এসে এই ফ্ল্যাট ভাড়া নেয় তারা। পুলিশ জানতে পেরেছে, এত বড় আবাসনের বেশিরভাগ ফ্ল্যাট বন্ধ থাকে। মালিকরা অন্য জায়গায় থাকেন। বেশিরভাগ সময়ে ফ্ল্যাট কিনে ভাড়া বসিয়ে যান। এজেন্সি মারফৎ ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়। এভাবেই হয়ত সাপুরজি আবাসনের ফ্ল্যাটের হদিশ পায় গ্যাংস্টাররা। এজেন্সিকে একমাসের ২০ হাজার টাকা ভাড়া দেয় তারা, আর ১১ মাসের চুক্তিতে ১০ হাজার টাকা করে ভাড়ার বিনিময়ে ফ্ল্যাট নেয় আবাসনে। ২৩ মে থেকে ফ্ল্যাটে থাকতে শুরু করে। বাংলার নম্বর প্লেট লেখা একটি গাড়িও ভাড়া নেয়। আবাসনের বাসিন্দারা বলেছে, ফ্ল্যাটের বাইরে খুব বেশি দেখা যেত না তাদের। বাইরে থেকে বেশি লোকের আনাগোনা ছিল না। এমনকি খাবারও আসত বাইরে থেকেই। তাই কেউ সন্দেহ করেনি। ওই ফ্ল্যাটটি যাঁর সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। কীভাবে সঠিক পরিচয় না জেনে তিনি ফ্ল্যাট ভাড়া দিলেন বা এর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।