Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেলযাত্রীদের জন্য সুখবর, চলন্ত ট্রেনে সুরক্ষা বাড়াতে এল নতুন অ্যাপ

দ্য ওয়াল ব্যুরো: ট্রেন ছুটছে দ্রুত গতিতে। এমন সময়ে হয়তো কোনও বিপদে পড়েছেন আপনি। আশপাশে কোনও রেলকর্মীকে দেখতে পাচ্ছেন না সাহায্য করার মতো। এরকম পরিস্থিতিতে পড়লে আর অসহায় বোধ করতে হবে না। কারণ এবার আপনার উদ্ধারকর্তা হয়ে উঠবে, আপনার 'সহযাত্র

রেলযাত্রীদের জন্য সুখবর, চলন্ত ট্রেনে সুরক্ষা বাড়াতে এল নতুন অ্যাপ

শেষ আপডেট: 3 November 2019 12:48

দ্য ওয়াল ব্যুরো: ট্রেন ছুটছে দ্রুত গতিতে। এমন সময়ে হয়তো কোনও বিপদে পড়েছেন আপনি। আশপাশে কোনও রেলকর্মীকে দেখতে পাচ্ছেন না সাহায্য করার মতো। এরকম পরিস্থিতিতে পড়লে আর অসহায় বোধ করতে হবে না। কারণ এবার আপনার উদ্ধারকর্তা হয়ে উঠবে, আপনার 'সহযাত্রী'ই। এই নামেই একটি নতুন অ্যানড্রয়েড অ্যাপ ও ওয়েবসাইট নিয়ে এল ভারতীয় রেল। চলন্ত ট্রেনে কোনও অপরাধ ঘটলেই এই অ্যাপ ও ওয়েবসাইটে করা যাবে যে কোনও অভিযোগ। রেল সূত্রের খবর, এই প্রক্রিয়া চালু হয়ে গেলে তার সুফল তো যাত্রীরা পাবেনই, সেই সঙ্গে সুবিধা হবে পুলিশ-প্রশাসনেরও। অনেক তাড়াতাড়ি সঠিক জায়গা থেকে সঠিক খবর পাবে তারা। ফলে অভিযোগ পাওয়া মাত্র দেশের যে কোনও প্রান্তের রেল, পুলিশ, থানা একসঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে পারবে। ওই ওয়েবসাইট ও অ্যাপে সারা দেশের রেল-সংক্রান্ত অপরাধীদের ফোটো ও তথ্যও দেওয়া হয়েছে। রয়েছে ট্রেনে ডাকাতি ও চুরিতে খোয়া যাওয়া সামগ্রীর তালিকা। হারিয়ে যাওয়া মানুষদের নাম ও তথ্যও থাকছে। থাকবে ট্রেনে অস্বাভাবিক ভাবে মারা যাওয়া বা কাটা পড়া মানুষজনের ছবি, যাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ট্রেনে চলাকালীন কোন কোন অপরাধে কী আইন, কী সাজা-- সেসবও জেনে নেওয়া যাবে। সেইসঙ্গে অভিযোগ তো দায়ের করা যাবেই, পাশাপাশি এমার্জেন্সি কলও করা যাবে রেল কর্তৃপক্ষকে। রেল জানিয়েছে, ওই অ্যাপে বা সাইটে কোনও অভিযোগ জানানো মাত্র জিপিএস সিস্টেমের মাধ্যমে কাছাকাছি থানা ও জিআরপি লোকেশন জানিয়ে দেবে গুগল। অনেক সময়ে চলন্ত ট্রেনে অপরাধের ঘটনা ঘটলে, ঠিক কোথায় অপরাধটি ঘটেছে, তা জানতে ও জানাতে সমস্যা হয়। তা ছাড়া অভিযোগ করতে হয় গন্তব্যে পৌঁছে। ততক্ষণে অপরাধী নাগালের বাইরে। এই ধরনের সমস্যার সমাধানের জন্যই এই সাইট ও অ্যাপ। এই পরিষেবা আপনার হাতের মুঠোয় পেতে গেলে, অ্যাপ স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে সহযাত্রী অ্যাপ। তার পরে সিটিজেন সার্ভিসকে ট্যাগ করে অপশন চয়েস করতে হবে। এর পরে ওই সংক্রান্ত ফর্ম ফিলাপ করে অভিযোগ জমা দিতে হবে। এই অভিযোগপত্রটি লোড হওয়া মাত্র দেশজুড়ে প্রতিটি রেল পুলিশ থানা ও পুলিশ প্রশাসন দেখতে পাবে। তারা তৎপর হতে পারবে সঙ্গে সঙ্গে। অপরাধীকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা সহজতর হবে।

```