Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার নতুন কবিতার বই বেরোচ্ছে বইমেলায়, ‘৯৪৬ টি কবিতা নিয়ে কবিতাবিতান’

দ্য ওয়াল ব্যুরো: ঠিক এক বছর আগে কলকাতা বইমেলার উদ্বোধন মঞ্চে দাঁড়িয়ে তিনি কথা দিয়েছিলেন পরের বছরই সেঞ্চুরি করব। ৮৭টা বই ততদিনে লেখা হয়ে গিয়েছিল তাঁর। আরও ১৩টি বই লেখা হয়ে গেলেই সেঞ্চুরি হবে। কাল মঙ্গলবার কলকাতা বইমেলার উদ্বোধন করবেন তিনি।

মমতার নতুন কবিতার বই বেরোচ্ছে বইমেলায়, ‘৯৪৬ টি কবিতা নিয়ে কবিতাবিতান’

শেষ আপডেট: 27 January 2020 07:59

দ্য ওয়াল ব্যুরো: ঠিক এক বছর আগে কলকাতা বইমেলার উদ্বোধন মঞ্চে দাঁড়িয়ে তিনি কথা দিয়েছিলেন পরের বছরই সেঞ্চুরি করব। ৮৭টা বই ততদিনে লেখা হয়ে গিয়েছিল তাঁর। আরও ১৩টি বই লেখা হয়ে গেলেই সেঞ্চুরি হবে। কাল মঙ্গলবার কলকাতা বইমেলার উদ্বোধন করবেন তিনি। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানালেন, “এ বছরও অনেকগুলো বই বেরোচ্ছে। সব কটির প্রুফ দেখা এখনও শেষ হয়নি। তবে হ্যাঁ, এ বার আমার লেখা ৯৪৬টি কবিতা নিয়ে একটি ‘কবিতাবিতান’ প্রকাশ হবে বইমেলায়।" গত বছর বইমেলার উদ্বোধন মঞ্চে খোলামেলা ভাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আসলে প্রচণ্ড ব্যস্ততার কারণেই তাঁর সব সময়ে লিখতে বসা হয় না। কখনও কখনও খুব ‘ক্যাজুয়ালি’ লিখে ফেলেন তিনি। কখনও কখনও বইয়ের ভূমিকা তিনি ফোনেই ডিক্টেশন দিয়ে দেন। আজ, নেতাজি ইনডোর স্টেডিয়াম তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন, খবরের কাগজ, ফাইল ইত্যাদি পড়তে পড়তেই সময় চলে যায়। কাউকে যদি পাই যিনি লিখে দেবেন (মুখ্যমন্ত্রী ডিক্টেশন দেবেন, উনি লিখবেন), তা হলে ভাল হয়। গত বছর বইমেলায় মুখ্যমন্ত্রীর সাতটি বই প্রকাশিত হয়েছিল। মমতা এ দিন জানান, অন্তত একশটি বই লেখার লক্ষ্য রয়েছে তাঁর। প্রতিবারই শিশুদের জন্য একটি বই লেখেন তিনি। এ বারও লিখেছেন। তা কাল প্রকাশ হবে। তা ছাড়াও আরও বেশ কিছু বই লিখেছেন। শেষ মুহূর্তে সবগুলির প্রুফ দেখতে পারেননি। আজ কাজ শেষ করে সেগুলোয় হাত দেবেন। ২০১৯ সালের বই মেলায় একটা উর্দু শায়েরির বই লিখেছিলেন মুখ্যমন্ত্রী। ছোটদের জন্য বই ছাড়াও ‘নামাঞ্জলী’ নামে একটি বই প্রকাশিত হয়েছিল। তা ছাড়া বিভিন্ন উদ্ধৃতি নিয়ে তাঁর বই প্রকাশিত হয়েছে, নাম আলোকবর্তিকা।

```