Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউ জার্সিতে শিখ ব্যক্তি খুনের সাতদিনের মাথায় পুলিশের জালে আততায়ী

দ্য ওয়াল ব্যুরো: নিউ জার্সিতে নিজের দোকানেই খুন হয়েছিলেন বছর পঞ্চান্নের এক শিখ ব্যক্তি। নাম তেরলোক সিং। এ বার সেই খুনের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ অগস্ট বৃহস্পতিবার তেরলোক সিংকে তাঁর দোকান থেকে ছুরিবিদ্ধ অবস্থায় উদ্

নিউ জার্সিতে শিখ ব্যক্তি খুনের সাতদিনের মাথায় পুলিশের জালে আততায়ী

শেষ আপডেট: 23 August 2018 08:17

দ্য ওয়াল ব্যুরো: নিউ জার্সিতে নিজের দোকানেই খুন হয়েছিলেন বছর পঞ্চান্নের এক শিখ ব্যক্তি। নাম তেরলোক সিং। এ বার সেই খুনের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ অগস্ট বৃহস্পতিবার তেরলোক সিংকে তাঁর দোকান থেকে ছুরিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছিলেন তাঁর তুতো ভাই। ঘটনার ঠিক সাতদিনের মাথায় পুলিশের জালে পাকড়াও হলো অপরাধী। পুলিশ জানিয়েছে ধৃতের নাম রবার্তো উবেইরা। তবে ঠিক কী কারণে এই খুন করা হয়েছে সে বিষয়ে সঠিকভাবে এখনও কিছু জানা যায়নি। মার্কিন মুলুকে শিখ হত্যা ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। গত কয়েক দিনে তিনজন শিখ ব্যক্তি খুন হয়েছেন। আতঙ্কে দিন কাটাচ্ছেন আমেরিকায় বসবাসকারী শিখ সম্প্রদায়। [caption id="attachment_27987" align="aligncenter" width="340"] তেরলোক সিং[/caption] জানা গিয়েছে, গত ছয় বছর ধরে নিউ জার্সিতে দোকান চালাতেন তেরলোক সিং। তাঁর স্ত্রী ও এক ছেলে ভারতে থাকেন। প্রতিবেশীরা জানিয়েছেন, নিরীহ মানুষ ছিলেন তেরলোক। কারোর সঙ্গে কোনও দিন ঝগড়া হয়নি তাঁর। এরকম একজন মানুষের যে কোনও শত্রু থাকতে পারে সেটা মানতেই পারেননি তেরলোকের পরিবার। আমেরিকায় শিখদের সংগঠন ‘দ্য শিখ কোয়ালিশন’ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রশাসনের কাছে তাঁরা শিখদের সুরক্ষার জন্য আবেদনও জানিয়েছেন।  

```