Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা পরীক্ষা হবে আড়াই ঘণ্টায়, এপ্রিলেই আন্তর্জাতিক বাজারে আসছে কিট

দ্য ওয়াল ব্যুরো: কোভিড-১৯ পজিটিভ কিনা তা বুঝতে দীর্ঘ ৪৮ ঘণ্টা বা ৭২ ঘণ্টার অপেক্ষা করতে হবে না। আড়াই ঘণ্টার মধ্যেই তা জানা যাবে। এমনই দাবি জার্মানির একটি মেডিক্যাল সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার। রবার্ট বচ নামের ওই জার্মান সংস্থা জানিয়েছে, যে

করোনা পরীক্ষা হবে আড়াই ঘণ্টায়, এপ্রিলেই আন্তর্জাতিক বাজারে আসছে কিট

শেষ আপডেট: 27 March 2020 08:18

দ্য ওয়াল ব্যুরো: কোভিড-১৯ পজিটিভ কিনা তা বুঝতে দীর্ঘ ৪৮ ঘণ্টা বা ৭২ ঘণ্টার অপেক্ষা করতে হবে না। আড়াই ঘণ্টার মধ্যেই তা জানা যাবে। এমনই দাবি জার্মানির একটি মেডিক্যাল সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার। রবার্ট বচ নামের ওই জার্মান সংস্থা জানিয়েছে, যে ভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে দ্রুত চিহ্নিত হওয়া প্রয়োজন। ইতিমধ্যেই জার্মানির হাসপাতালগুলিতে এই সংস্থার কিট দিয়েই ললারস পরীক্ষা হচ্ছে। জার্মান সংস্থার বক্তব্য, এপ্রিলের শুরু থেকেই আন্তর্জাতিক বাজারে এই কিট পাওয়া যাবে। ভাইভ্যালিটিক মলিকিউলার পদ্ধতিতে করোনা পরীক্ষার কিট প্রস্তুত করছে বচ হেলথকেয়ার ডিভিশন। বচের চিফ এক্সিকিউটিভ অফিসার ভকমার ডেনার বলেছেন, "লালারস পরীক্ষা করার পর যাতে তাড়াতাড়ি সংক্রামিত রোগীকে আইসোলেশনে পাঠানোর বন্দোবস্ত করা যায় তার জন্যই এই উদ্যোগ।" কম সময়ে এই কিট প্রস্তুত করা যায় সে জন্য আইরিশ সংস্থা রানডক্স-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বচ। পর্যবেক্ষকদের মতে, চটজলদি পরীক্ষা করার বন্দোবস্ত থাকায় জার্মানি এবং দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ তেমন ব্যাপক আকার নিতে পারেনি। আর এই সুযোগ না থাকার ফলেই ইতালি, স্পেন, আমেরিকায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাঁদের বক্তব্য, দ্রুত চিহ্নিত না করতে পারলে সংক্রমণ ঠেকানো মুশকিল। গত এক সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ বিভাগ একডজনের বেশি সংস্থাকে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দিয়েছে। দিনে যাতে চার হাজার স্যাম্পল পরীক্ষা করা যায় সেই জন্যই এই পদক্ষেপ নেয় ডোনাল্ড ট্রাম্প সরকার। কিন্তু আমেরিকার যা পরিস্থিতি তাতেও গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করা মুশকিল। ভারতের ক্ষেত্রেও ছবিটা ভিন্ন নয়। সরকারি পরীক্ষাগার পাহাড়প্রমাণ চাপ আর সংক্রমণ বাড়তে থাকায় গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৬১টি বেসরকারি সংস্থাকে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দিয়েছে আইসিএমআর। গতকালও কলকাতার আ্যাপোলো হাসপাতাল-সহ দেশের ৩৫টি ল্যাবকে করোনা পরীক্ষার জন্য আইসিএমআর সবুজ সঙ্কেত দিয়েছে। পর্যবেক্ষকদের মতে, পরীক্ষা হতে দেরি হচ্ছে বলেই সংক্রমণ ছড়াচ্ছে হুহু করে। সেটাকেই আটকাতে দ্রুত পরীক্ষার কিট প্রস্তুত করছে এই জার্মান সংস্থা।

```