Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

কেরলে ঐতিহাসিক অভিযান নৌসেনার, ছাদে হেলিকপ্টার নামিয়ে উদ্ধার ২৬

দ‍্য ওয়াল ব‍্যুরো: পূর্বাভাস আগেই ছিল। সেই অনুযায়ী শনিবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমেছে কেরলে। সরিয়ে নেওয়া হয়েছে রেড অ্যালার্ট। কিন্তু এখনও জলের তলাতেই রয়েছে কেরলের ১৪টি জেলার মধ্যে ১৩টি জেলা। তবে যুদ্ধকালীন তৎপরতায় জোরকদমে চলছে উদ্ধার

কেরলে ঐতিহাসিক অভিযান নৌসেনার, ছাদে হেলিকপ্টার নামিয়ে উদ্ধার ২৬

শেষ আপডেট: 20 August 2018 04:03

দ‍্য ওয়াল ব‍্যুরো: পূর্বাভাস আগেই ছিল। সেই অনুযায়ী শনিবার থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমেছে কেরলে। সরিয়ে নেওয়া হয়েছে রেড অ্যালার্ট। কিন্তু এখনও জলের তলাতেই রয়েছে কেরলের ১৪টি জেলার মধ্যে ১৩টি জেলা। তবে যুদ্ধকালীন তৎপরতায় জোরকদমে চলছে উদ্ধারকাজ। আর বন‍্যা বিদ্ধস্ত কেরলে এ বার কার্যত এক ঐতিহাসিক উদ্ধারকাজ চালালো ভারতীয় নৌসেনাবাহিনী। বাড়ির ছাদে চপার নামিয়ে উদ্ধার করা হয়েছে ৮০ বছরের এক শয‍্যাশায়ী বৃদ্ধাকে। ৮ জন ড্রাইভার সহ দুটো জেমিনি বোট নামিয়ে বন‍্যা দুর্গতদের উদ্ধারের পরিকল্পনা করেছিল নৌবাহিনী। কিন্তু হেলিকপ্টারে করে টহল দেওয়ার সময় তারা দেখতে পান একটি দোতলা বাড়িতে আটকে রয়েছেন জনা ২৫ মানুষ। সঙ্গে রয়েছেন এক বৃদ্ধাও। এরপর ওই বাড়ির ছাদেই নামে নৌবাহিনীর হেলিকপ্টার। এক আধিকারিক জানিয়েছেন, "অত জনকে টেনে উপরে তোলা সহজ ছিল না। কারণ ছাদটা খুবই ছোট ছিল। কিন্তু এই রিস্কের কাজে আমরা সফল হয়েছি। মোট ২৬ জনকে উদ্ধার করা হয়েছে।" মালপত্র সমেত এই ২৬ জনের দলকে আপাতত কোচির কাছে গরুড় নৌবাহিনীর একটি এয়ার বেসে নিয়ে যাওয়া হয়েছে।

```