Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

আইএনএস বিক্রমাদিত্যে আগুন, মৃত এক নৌসেনার কম্যান্ডার

দ্য ওয়াল ব্যুরো: নৌবাহিনীর জাহাজ আইএনএস বিক্রমাদিত্য-তে আগুন লেগে মৃত্যু হয়েছে নৌসেনার এক অফিসারের। নৌসেনা জানিয়েছে নিহত অফিসারের নাম ডি এস চৌহান। ভারতের একমাত্র এয়ারক্র্যাট ক্যারিয়ার এই আইএনএস বিক্রমাদিত্য। উজ্জয়ীনির বিখ্যাত রাজা বিক্রমাদ

আইএনএস বিক্রমাদিত্যে আগুন, মৃত এক নৌসেনার কম্যান্ডার

শেষ আপডেট: 26 April 2019 11:08

দ্য ওয়াল ব্যুরো: নৌবাহিনীর জাহাজ আইএনএস বিক্রমাদিত্য-তে আগুন লেগে মৃত্যু হয়েছে নৌসেনার এক অফিসারের। নৌসেনা জানিয়েছে নিহত অফিসারের নাম ডি এস চৌহান। ভারতের একমাত্র এয়ারক্র্যাট ক্যারিয়ার এই আইএনএস বিক্রমাদিত্য। উজ্জয়ীনির বিখ্যাত রাজা বিক্রমাদিত্যের নাম অনুসারেই এই জাহাজের নাম হয়েছিল 'বিক্রমাদিত্য'। কর্ণাটকের কারওয়ারের কাছে বন্দরে ঢোকার ঠিক আগেই এ দিন আগুন লাগে আইএনএস বিক্রমাদিত্য-তে। নৌসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লেগে যাওয়ার পর লেফটেন্যান্ট কম্যান্ডার ডি এস চৌহান নিজেই দায়িত্ব নিয়ে সেই আগুন নেভাতে ময়দানে নামেন। তাঁর চেষ্টাতেই নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে এলেও কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল জাহাজের ওই অংশ। ওই ধোঁয়াতেই অসুস্থ হয়ে পড়ে কম্যান্ডার চৌহান। শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। অজ্ঞান হয়ে যান তিনি। তাড়াতাড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষ হয়নি। হাসপাতালেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কী কারণে এই আগুন লাগলো সেই ব্যাপারে তদন্ত শুরু করেছেন নৌসেনার অফিসাররা। গঠন হয়েছে একটি তদন্তকারী টিম। তবে জাহাজে থাকা অফিসার এবং কর্মীদের তৎপরতায় এ যাত্রায় জাহাজের পুরো অংশে আগুন ছড়িয়ে পড়েনি। সময় থাকতেই নিয়ন্ত্রণে এসেছে আগুন। তাই জাহাজে থাকা জিনিসপত্রের বিশেষ ক্ষতি হয়নি বলেই জানিয়েছে নৌসেনা। তবে বেঘোরে মারা গিয়েছেন এক অফিসার। ২০১৪ সালে প্রথম রাশিয়া থেকে ভারতে আনা হয় অত্যাধুনিক প্রযিক্তি সম্পন্ন এই আইএনএস বিক্রমাদিত্য। ২৮৪ মিটার লম্বা এবং ৬০ মিটার উঁচু এই জাহাজ প্রায় ২০ তলা বাড়ির সমান। একসঙ্গে বহন করতে পারে ৪০ হাজার টন। ভারতের সবচেয়ে শক্তিশালী জাহাজ এটিই।

```