Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

১৩ শতাংশ কর্মী ছাঁটাই করছে জোম্যাটো, বাকিদের ৫০ শতাংশ পর্যন্ত বেতন কাটার সিদ্ধান্ত

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে বিশ্বজুড়ে। ভারতও তার ব্যতিক্রম নয়। লকডাউনের তৃতীয় পর্যায়ের একদম শেষ ভাগ চলছে। লকডাউন আরও বাড়ানোর মনোভাব দেখিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে নিজেদের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই

১৩ শতাংশ কর্মী ছাঁটাই করছে জোম্যাটো, বাকিদের ৫০ শতাংশ পর্যন্ত বেতন কাটার সিদ্ধান্ত

শেষ আপডেট: 15 May 2020 12:56

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে বিশ্বজুড়ে। ভারতও তার ব্যতিক্রম নয়। লকডাউনের তৃতীয় পর্যায়ের একদম শেষ ভাগ চলছে। লকডাউন আরও বাড়ানোর মনোভাব দেখিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে নিজেদের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করল অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো। বাকি কর্মীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত কাটা হবে বলে জানানো হয়েছে। শুক্রবার কর্মীদের উদ্দেশে একটি বিবৃতি জারি করে জোম্যাটোর প্রতিষ্ঠাতা ও সিইও দীপিন্দর গোয়েল জানিয়েছেন, “এই মুহূর্তে জোম্যাটোকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। কিন্তু সব কর্মীদের নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এই কঠিন পরিস্থিতিতে কর্মীরা যেভাবে কাজ করেছেন, তার জন্য তাঁদের ধন্যবাদ জানাই। কিন্তু ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করতে চলেছি আমরা।” জানা গিয়েছে, জোম্যাটোর সহ-প্রতিষ্ঠাতা ও সিওও গৌরব গুপ্তা এবং ফুড ডেলিভারি বিজনেসের সিইও মোহিত গুপ্তা ছাঁটাই হওয়া কর্মীদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে আগামী কয়েক দিন যোগাযোগ রাখবেন। ছাঁটাই হওয়া কর্মীদের নতুন চাকরি পেতে সাহায্য করা হবে। যতটা সম্ভব জোম্যাটো এই কর্মীদের পাশে থাকবে বলেই জানিয়েছেন দীপিন্দর গোয়েল। বিবৃতিতে বলা হয়েছে, যে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে, তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে ইমেলে সেই খবর পেয়ে যাবেন। তারপরেই তাঁদের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করা হবে। আর যাঁদের চাকরি থাকছে তাঁরা আগামী ৬ ঘণ্টার মধ্যে ইমেলে সেই খবর পেয়ে যাবেন।

আরও পড়ুন লকডাউনে ১০ কোটি ভারতীয় কাজ হারিয়েছেন, ৮০ শতাংশের বেশি পরিবারের রোজগার কমেছে, দাবি গবেষণায়

এই পরিস্থিতিতে অবশ্য সব কর্মীদেরই বেতন কাটা হচ্ছে। আগামী ছ’মাস কম বেতনে কাজ করতে হবে তাঁদের। যাঁদের বেতন কম, তাঁদের কম কাটা হবে। যাঁদের বেতন বেশি, তাঁদের ৫০ শতাংশ পর্যন্ত বেতন কাটা হবে বলে জানিয়েছেন দীপিন্দর গোয়েল। এই ছাঁটাই ও বেতন কাটার পরেও কোম্পানির লোকসান পূরণ হবে না বলেই জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই জোম্যাটোর অনেক কর্মী জানিয়েছেন তাঁরা বিনা বেতনে ছ’মাস কাজ করতে রাজি। তাঁদের বেতন অবশ্য কাটা হবে না। ছ’মাস পরে পুরো বেতনই পাবেন তাঁরা। এই কর্মীদের নিজে থেকে এগিয়ে আসার প্রশংসা করেছেন দীপিন্দর গোয়েল। যে ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করা হচ্ছে, তাঁরাও আগামী ছ’মাস অর্ধেক বেতন পাবেন বলেই জানিয়েছেন তিনি। যাতে নতুন চাকরি পাওয়া পর্যন্ত তাঁদের সংসার চালাতে সমস্যা না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

```