Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রদ্ধা জানাতে পিঠে ৫৬০ জন শহীদের ট্যাটু!

দ্য ওয়াল ব্যুরো: দেশ স্বাধীন হওয়ার ৭২ বছর পরেও সাধারণ মানুষের কাছে স্বাধীনতার মানে ঠিক কী? ১৫ অগস্ট পতাকা তোলা। ক্যালেন্ডারে লাল কালির দাগ। সাধারণ মানুষদের ইঁদুর দৌড়ে এর বেশি কীই বা করার থাকে? কিন্তু এখানেই অন্যদের থেকে আলাদা নয়ডার বছর ৩০-এ

শ্রদ্ধা জানাতে পিঠে ৫৬০ জন শহীদের ট্যাটু!

শেষ আপডেট: 6 January 2019 12:12

দ্য ওয়াল ব্যুরো: দেশ স্বাধীন হওয়ার ৭২ বছর পরেও সাধারণ মানুষের কাছে স্বাধীনতার মানে ঠিক কী? ১৫ অগস্ট পতাকা তোলা। ক্যালেন্ডারে লাল কালির দাগ। সাধারণ মানুষদের ইঁদুর দৌড়ে এর বেশি কীই বা করার থাকে? কিন্তু এখানেই অন্যদের থেকে আলাদা নয়ডার বছর ৩০-এর যুবক অভিষেক গৌতম। শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য এক অভিনব পন্থা নিয়েছেন অভিষেক। গোটা শরীরে করিয়েছেন ৫৬০ জন শহিদের নামের ট্যাটু।

আরও পড়ুন Breaking: হারের দায় নিয়ে পদত্যাগের ইচ্ছেপ্রকাশ বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তীর

একটি সর্বভারতীয় দৈনিকের রিপোর্ট অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রায় এক বছর রিসার্চ করেছিলেন অভিষেক। ৫৬০ জন শহিদের অনেকের বাড়িতেও গিয়েছেন তিনি। কথা বলেছেন পরিবারের সঙ্গে। দিল্লির এই যুবক ডাক্তারদের সঙ্গেও কথা বলেছেন। অনেকেই পরামর্শ দিয়েছেন এতগুলো নাম ট্যাটু করালে শরীরের ক্ষতি হতে পারে। কারণ এতে শরীরে রিঅ্যাকশন হতে পারে। কিন্তু তারপরেও দমে যাননি অভিষেক গৌতম। পিঠে মোট ৫৬০ জন শহিদের নাম ট্যাটু করতে আট দিন সময় লেগেছিল অভিষেকের। তাঁর কথায়, ' ব্যথা তো হয়েছেই। রক্তক্ষরণও হয়েছে। কিন্তু অনেক বেশি ভালোবাসা কাজ করেছে। তার কাছে সব ব্যথা তুচ্ছ।' অভিষেকের কথায়, তাঁর এক বন্ধু লাদাখে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তখন সেনার সাহায্যে প্রাণ ফিরে পান তিনি। এই ঘটনার পরেই অভিষেকের মাথায় আসে শহীদদের নাম ট্যাটু করার পরিকল্পনা।  

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```