Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনে নবরাত্রি, বুলেটপ্রুফ সিংহাসনে রামলালার মূর্তি সরালেন যোগী

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে শুরু হয়েছে চৈত্র নবরাত্রি। অযোধ্যায় বিপুল মানুষের সমাগম হওয়ার কথা ছিল এবছর। প্রতিবছরই লক্ষ লক্ষ মানুষ যান অযোধ্যায়। এবার আরও বেশি মানুষ আসবেন বলে আশা করেছিল উত্তরপ্রদেশ সরকার। কারণ, ঐতিহাসিক অযোধ্যায় মামলার রায়ের পর

লকডাউনে নবরাত্রি, বুলেটপ্রুফ সিংহাসনে রামলালার মূর্তি সরালেন যোগী

শেষ আপডেট: 25 March 2020 05:31

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে শুরু হয়েছে চৈত্র নবরাত্রি। অযোধ্যায় বিপুল মানুষের সমাগম হওয়ার কথা ছিল এবছর। প্রতিবছরই লক্ষ লক্ষ মানুষ যান অযোধ্যায়। এবার আরও বেশি মানুষ আসবেন বলে আশা করেছিল উত্তরপ্রদেশ সরকার। কারণ, ঐতিহাসিক অযোধ্যায় মামলার রায়ের পর এটাই প্রথম নবরাত্রি। কিন্তু করোনাভাইরাসের কোপে প্রায় জনশূন্য অযোধ্যা। তবে এদিন সকালেই বুলেটপ্রুফ ফাইভারের সিংহাসনে বসিয়ে রামলালার মূর্তি সরানো হল অন্যত্র। আর জনা কুড়ি সাধুকে নিয়ে তা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার রাতেই অযোধ্যায় পৌঁছে যান যোগী। তারপর বুধবার সকালে রামলালার মূর্তি পুজো, আরতি সেরে তা অন্যত্র সরিয়ে নিয়ে যান তিনি। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক দূরত্ব বজায় রাখার কথা ঘোষণার পর বিজেপি শাসিত রাজ্যের একজন মুখ্যমন্ত্রী কী করে এই কাজ করলেন তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। গত সেপ্টেম্বর মাসে অযোধ্যা মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। তাতে অযোধ্যার বিতর্কিত জমি দেওয়া হয় হিন্দুদের। একই সঙ্গে বলা হয়, মুসলিম সম্প্রদায়কে অযোধ্যাতেই অন্যত্র পাঁচ একর জমির ব্যবস্থা করে দিতে হবে উত্তরপ্রদেশ সরকারকে। গতকাল প্রধানমন্ত্রীর ঘোষণার পরই অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল নবরাত্রি নিয়ে। এদিন যোগী বলেন, "রামলালার মূর্তি সরানো ভব্য রামমন্দির নির্মাণের সূচনা। তাই সেটা করা হয়েছে হাতে গোনা কয়েকজনকে নিয়ে।" আগামী ২ এপ্রিল রামনবমী। ওইদিনও অযোধ্যায় লোক জমায়েত হতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যোগী আদিত্যনাথ। দিন ১৫ আগে হিন্দু মহাসভা স্পষ্ট জানিয়ে দিয়েছিল, "করোনাভাইরাসের কোপে নবরাত্রি বন্ধ হবে না।" কিন্তু গত ১৫ দিনে পরিস্থিতির অনেক বদল হয়ে গেছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ পেরিয়ে গেছে। বেড়েছে মৃত্যু। গোষ্ঠী সংক্রমণ রুখতে সারা দেশে কার্ফু জারি হয়েছে। তাই আগের অবস্থান থেকে হিন্দু মহাসভাকেও পিছু হঠতে হয়।

```