Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জেলে করোনা ভয়, সঙ্গে হাজার রোগের ফিরিস্তি দিয়ে জামিন চাইলেন ইয়েস ব্যাঙ্ক কর্তা

দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্ককে হাতিয়ার করে এবার জামিনের আবেদন করলেন ৩০ হাজার কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত ইয়েস ব্যাঙ্ক কর্তা রানা কাপুর। জেলে থাকলে করোনা সংক্রমণ হতে পারে এই বলে রানা কাপুরের আইনজীবী সুভাষ যাদব আবেদন করলেন আদালতে। সেই দীর

জেলে করোনা ভয়, সঙ্গে হাজার রোগের ফিরিস্তি দিয়ে জামিন চাইলেন ইয়েস ব্যাঙ্ক কর্তা

শেষ আপডেট: 27 March 2020 06:11

দ্য ওয়াল ব্যুরো: করোনা আতঙ্ককে হাতিয়ার করে এবার জামিনের আবেদন করলেন ৩০ হাজার কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত ইয়েস ব্যাঙ্ক কর্তা রানা কাপুর। জেলে থাকলে করোনা সংক্রমণ হতে পারে এই বলে রানা কাপুরের আইনজীবী সুভাষ যাদব আবেদন করলেন আদালতে। সেই দীর্ঘ পিটিশনে উল্লেখ করা হয়েছে এই ব্যাঙ্ক কর্তার হাজারও রোগের কথা। সেখানে বলা হয়েছে, সাইনাসের ব্যথা তো ছিলই গত কয়েকদিনে ফুসফুসে সংক্রমণ হয়েছে তাঁর মক্কেলের। চর্ম রোগও দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। জামিনের আবেদন জানিয়ে বলা হয়েছে, গত ১৮ মাস ধরে তীব্র হাইপারটেনশনে ভুগছেন এই ৬২ বছর বয়সী ব্যাঙ্ক কর্তা। আরও বলা হয়েছে যে রানা কাপুর খুব ছোটবেলা থেকেই শ্বাসকষ্টে ভোগেন। অনেক ছোট বয়স থেকেই ইনহেলার তাঁর সঙ্গী। এই পরিস্থিতিতে ফুসফুসের সংক্রমণ যে জায়গায় গেছে তাতে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারে। করোনাভাইরাস সংক্রমণের ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, ৬০ বছরের বেশি বয়সী মানুষের ঝুঁকি প্রবল। তার উপর যদি শরীরে রোগ থাকে বা প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে প্রবল ঝুঁকি রয়েছে। হেফাজতে থাকা রানা কাপুরের জামিনের আবেদনে সেটিরও উল্লেখ করা হয়েছে। আপাতত নভি মুম্বইয়ের তালোজা জেলে হেফাজতে রয়েছেন রানা কাপুর। মুম্বইয়ের পিএমএল আদালতে এই মামলার শুনানি হবে সোমবার।

```