
শেষ আপডেট: 12 August 2019 10:10
২০১০ সালে কমনওয়েলথ গেমসে ফ্রিস্টাইল কুস্তিতে সোনা জিতেছিলেন গীতা। কুস্তিতে ভারতীয় মহিলাদের সেই প্রথম কোনও আন্তর্জাতিক ইভেন্টে সোনা জেতা। ওই কমনওয়েল গেমসেই ৫২ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে রূপো জিতেছিলেন ববিতা। পরবর্তী কালে বহু আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতায় সফল হয়েছেন দুই বোন।
প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসাবে সোনা জিতে গীতা অনেকটাই অমল আলোয় এলেও, বিশেষ যে প্রচার পেয়েছিলেন তা নয়। এমনিতে ক্রিকেটের মতো ‘কুলীন’ খেলা নয় কুস্তি। কিন্তু পরবর্তী কালে মহাবীর ও তাঁর দুই মেয়ের উত্থান নিয়ে আমির খান সিনেমা বানান, ‘দঙ্গল’ (হিন্দি অর্থ আখাড়া)। মহাবীরের ভূমিকায় অভিনয় করেন আমির নিজে। গীতার ভূমিকায় অভিনয় করেন ফতিমা সানা শেখ ও ববিতার ভূমিকায় ছিলেন জায়রা ওয়াসিম। বক্স অফিসে হিট করে যায় সেই ছবি। রাতারাতি আরও জনপ্রিয় হয়ে যান গীতা ও ববিতা।
[caption id="attachment_131863" align="aligncenter" width="646"]
দঙ্গল ছবিতে গীতার ভূমিকায় অভিনয় করেন ফতিমা সানা শেখ ও ববিতার ভূমিকায় ছিলেন জায়রা ওয়াসিম[/caption]
বলতে গেলে দঙ্গল হিট করার পরই মহাবীর ফোগাটকে দ্রোণাচার্য পুরস্কার দেয় নরেন্দ্র মোদী সরকার। এ দিন বিজেপি দফতরে ববিতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ভীষণ পছন্দ করেন। সেই ২০১৪ সাল থেকে মোদী ভক্ত তিনি।
অনেকে মনে করছেন, এই ভক্তির পুরস্কারও পেতে পারেন মহাবীর ও ববিতা। বাপ-বেটির মধ্যে কোনও একজনকে অবধারিত ভাবে হরিয়ানা ভোটে জাঠ বলয়ে প্রার্থী করতে পারেন মোদী-অমিত শাহ।