Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘ওরা কি বাড়িতে মরত না?’ আন্দোলন চলাকালীন কৃষক মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য হরিয়ানার কৃষিমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: দু’মাসের বেশি সময় ধরে দিল্লি সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। কেন্দ্রের পাশ করা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি তুলে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এই কৃষকদের একটা বড় অংশই হরিয়ানার। আন্দোলন চলাকালীন মৃত্যু হয়েছে অনেক কৃষকের। স

‘ওরা কি বাড়িতে মরত না?’ আন্দোলন চলাকালীন কৃষক মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য হরিয়ানার কৃষিমন্ত্রীর

শেষ আপডেট: 14 February 2021 02:53

দ্য ওয়াল ব্যুরো: দু’মাসের বেশি সময় ধরে দিল্লি সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। কেন্দ্রের পাশ করা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবি তুলে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এই কৃষকদের একটা বড় অংশই হরিয়ানার। আন্দোলন চলাকালীন মৃত্যু হয়েছে অনেক কৃষকের। সেই কৃষক মৃত্যু নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন হরিয়ানার কৃষিমন্ত্রী জে পি দালাল। বললেন, ‘ওরা কি বাড়িতে থাকলে মরত না?’ হরিয়ানার ভিওয়ানিতে একটি সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক ২০০-র বেশি কৃষক মৃত্যু নিয়ে প্রশ্ন করেন দালালকে। তার জবাবে তিনি বলেন, “ওরা কি বাড়িতে থাকলে মরত না? যদি ওরা বাড়িতে থাকত তাহলে সেখানেও মৃত্যু হতে পারত। এক-দু’লাখ মানুষের মধ্যে ছ’মাসে কি ২০০ জনের মৃত্যু হয় না?” দালাল আরও বলেন, “কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছেন, তো কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। ওরা নিজেদের ইচ্ছেই মারা যাচ্ছে। ওদের জন্য আমার গভীর সমবেদনা রয়েছে।” যদিও দু'বারই মন্তব্যের পরে হাসতে দেখা যায় তাঁকে। এই ঘটনা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শুরু হয় সমালোচনা। এই সমালোচনার মধ্যে পড়ে কয়েক ঘণ্টা পরে আবার ক্ষমা চান দালাল। তাঁর কথার ভুল মানে করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দালাল বলেন, “যদি কেউ আমার কথায় ব্যথা পেয়েছেন তাহলে আমি ক্ষমাপ্রার্থী। কৃষকের স্বার্থেই আমি কাজ করি। প্রত্যেকটি মৃত্যু আমার কাছে খুব কষ্টের।” যদিও এই মন্তব্য ঘিরে বিজেপিকে তোপ দেগেছে কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, “অন্নদাতাদের নিয়ে এই ধরনের মন্তব্য কোনও অসংবেদনশীল ব্যক্তিই বলতে পারেন।” হরিয়ানার কংগ্রেস প্রধান কুমারী সেলজা টুইট করে বলেন, “আমাদের কৃষক ভাইদের ত্যাগ নিয়ে হরিয়ানার কৃষিমন্ত্রীর এই মন্তব্য খুবই দুঃখজনক।”

```