Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৬/১১-এর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পাকিস্তান, ফের তোপ নয়াদিল্লির

দ্য ওয়াল ব্যুরো: ২৬/১১-এর মুম্বই হামলার নেপথ্যে থাকা জঙ্গিনেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পাকিস্তান, ফের এমনটা অভিযোগ করল ভারত। এই ঘটনা গোটা দুনিয়া দেখতে পাচ্ছে বলেই মত ভারতের। শুক্রবার নয়াদিল্লির তরফে বলা হয়েছে, ২০০৮ সালে মুম্বই হামল

২৬/১১-এর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পাকিস্তান, ফের তোপ নয়াদিল্লির

শেষ আপডেট: 7 December 2019 07:44

দ্য ওয়াল ব্যুরো: ২৬/১১-এর মুম্বই হামলার নেপথ্যে থাকা জঙ্গিনেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পাকিস্তান, ফের এমনটা অভিযোগ করল ভারত। এই ঘটনা গোটা দুনিয়া দেখতে পাচ্ছে বলেই মত ভারতের। শুক্রবার নয়াদিল্লির তরফে বলা হয়েছে, ২০০৮ সালে মুম্বই হামলার পর জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার কম্যান্ডার জাকির রহমান লাখভি-সহ সাতজনকে গ্রেফতার করে পাকিস্তান। বেশ কিছু বছর ধরে তাদের বিচার চলে। ২০১৫ সালে লাখভিকে জামিন দেওয়া হয়। লস্কর প্রধান হাফিজ সঈদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাও নেওয়া হয়নি। এতেই বোঝা যাচ্ছে জঙ্গি দমনে পাকিস্তানের চিন্তাভাবনা কী। বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার একটি বিবৃতিতে জানিয়েছেন, "এখন এই ব্যাপারে পাকিস্তানের উচিত ব্যবস্থা নেওয়া। তারা অতীতে বহুবার এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তদন্ত প্রক্রিয়ায় দেরি হয়েছে। আন্তর্জাতিক দুনিয়ার মত, পাকিস্তান মুম্বই হামলার দোষীদের শাস্তির ব্যাপারে খুব একটা উৎসাহী নয়।"   রবীশ আরও বলেন, "আমরা সবাই জানি কারা হামলা করেছিল। আমরা সবাই জানি এর পিছনে কে রয়েছে। আমরা এও জানি যে জঙ্গিনেতা আরাম করে ঘুরে বেড়াচ্ছে। পাকিস্তানের আতিথেয়তা পাচ্ছে সে। আর আমরা এও জানি যে এই ধরনের হামলায় পাকিস্তানের তরফে প্রত্যক্ষ মদত দেওয়া হয়। পাকিস্তানের উপর আন্তর্জাতিক বিশ্বের প্রভাব বাড়ছে। এখন দেখার এই পরিস্থিতিতে ইসলামাবাদ কী করে।" ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স ( এফএটিএফ ) অনেক আগেই পাকিস্তানকে জঙ্গি দমনে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে। এই সংস্থার তরফে জারি করা প্যারামিটার পূরণ করতে না পারলে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার হুমকিও দেওয়া হয়েছে। ইমরান খান সরকার অবশ্য বারবার দাবি করেছে, জঙ্গিদমন করছে তারা। তবে সেই বিষয়ে খুব একটা খুশি নয় আন্তর্জাতিক বিশ্ব। তাদের সামনে ক্রমাগত কোণঠাসা হয়ে পড়ছে পাকিস্তান। যদিও নিজেদের পথ থেকে সরে আসছে না তারা।

```