Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

লিভ ইন সম্পর্কে থাকা মহিলারা 'উপপত্নীর' মতো, একে নিষিদ্ধ করা উচিত, দাবি রাজস্থান মানবাধিকার কমিশনের

দ্য ওয়াল ব্যুরো : লিভ ইন সম্পর্কে থাকা মহিলাদের উপপত্নীর সঙ্গে তুলনা করল রাজস্থান মানবাধিকার কমিশন। আর তাই লিভ ইন সম্পর্ক নিষিদ্ধ করতে রাজস্থান সরকারকে আইন প্রনয়ণ করার আর্জি জানিয়েছে তারা। আর্জি জানানো হয়েছে কেন্দ্রের কাছেও। বুধবার রাজস্থা

লিভ ইন সম্পর্কে থাকা মহিলারা 'উপপত্নীর' মতো, একে নিষিদ্ধ করা উচিত, দাবি রাজস্থান মানবাধিকার কমিশনের

শেষ আপডেট: 5 September 2019 04:33

দ্য ওয়াল ব্যুরো : লিভ ইন সম্পর্কে থাকা মহিলাদের উপপত্নীর সঙ্গে তুলনা করল রাজস্থান মানবাধিকার কমিশন। আর তাই লিভ ইন সম্পর্ক নিষিদ্ধ করতে রাজস্থান সরকারকে আইন প্রনয়ণ করার আর্জি জানিয়েছে তারা। আর্জি জানানো হয়েছে কেন্দ্রের কাছেও। বুধবার রাজস্থানের মানবাধিকার কমিশনের তরফে জানানো হয়, যে সব মহিলারা লিভ ইন সম্পর্কে থাকেন, তাঁরা উপপত্নীর মতো। তাঁদের ব্যক্তিগত অধিকার বোধ বলে কিছু কিছু থাকে না। তাই সরকারের উচিত লিভ ইন সম্পর্ককেই নিষিদ্ধ ঘোষণা করা। তবেই সমাজে মহিলারা সম্মান নিয়ে বাঁচতে পারবেন বলে দাবি করেন মানবাধিকার কমিশনের প্রধান। বিচারপতি প্রকাশ তাঁতিয়া ও বিচারপতি মহেশ চন্দ্রর নেতৃত্বাধীন এই মানবাধিকার কমিশনের তরফে এই মর্মে একটি আবেদন পত্র পাঠানো হয়েছে মুখ্য সচিব ও সহ সচিবের কাছে। এই চিঠিতে দাবি করা হয়েছে, রাজস্থান সরকার যাতে অবিলম্বে এই বিষয়ে আইন প্রনয়ণ করে। এ ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিবের কাছে একটা আবেদনপত্র পাঠিয়ে কেন্দ্রকেও এই নিয়ম প্রনয়ণের ব্যাপারে আবেদন করেছেন তাঁরা। কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, লিভ ইন সম্পর্কে মহিলাদের সম্মান বিসর্জন দিতে হয়। এমনকী পুলিশ ও সমাজের বিভিন্ন বর্গের মানুষের কাছে তাদের আবেদন, যে সব মহিলারা লিভ ইন সম্পর্কে থাকেন তাঁদের অতিরিক্ত সুরক্ষা দেওয়া উচিত। কমিশনের তরফে আরও বলা হয়েছে, এই সব মহিলারা নিজেদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন নন। তাঁরা অনেকটা রক্ষিতার মতোই থাকেন। তাই সরকার ও প্রশাসনের উচিত তাঁদের সাহায্য করা। এমনকী বিভিন্ন সংস্থার কাছে আবেদন করা হয়েছে, তারা যেন বিয়ে না করে একসঙ্গে থাকার এই প্রথার বিরুদ্ধে প্রচার চালায়। রাজ্য সরকার ও কেন্দ্রকে এই বিষয়ে পাশে থাকার আবেদন জানিয়ে মানবাধিকার কমিশন জানিয়েছে, শুধুমাত্র রাজস্থান নয়, গোটা দেশেই এই আইন বলবত করা উচিত। রাজস্থান মানবাধিকার কমিশনের এই বক্তব্যের পর থেকে অবশ্য সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সবার বক্তব্য, যাঁদের কাজ মানুষের অধিকার সুরক্ষিত করা, তাঁরাই মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার কথা বলছেন। এতেই বোঝা যাচ্ছে মানবাধিকার কমিশনে থাকলেও তাঁদের মানসিকতা কতটা নিচু। এরাই আসলে সমাজের লজ্জা বলেও মন্তব্য করেছেন অনেকে।

```