Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

ট্রায়াল রুমে গোপন ক্যামেরা, মালিকের সিসিটিভিতে ভেসে উঠছে ছবি

দ্য ওয়াল ব্যুরো: দোকানের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা থাকার অভিযোগ উঠল খোদ রাজধানীতে। অভিযোগ তুললেন এক মহিলা সাংবাদিক। ঘটনার তদন্ত শুর করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলেই খবর। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ৩১ অগস্টের। দিল

ট্রায়াল রুমে গোপন ক্যামেরা, মালিকের সিসিটিভিতে ভেসে উঠছে ছবি

শেষ আপডেট: 6 September 2019 12:30

দ্য ওয়াল ব্যুরো: দোকানের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা থাকার অভিযোগ উঠল খোদ রাজধানীতে। অভিযোগ তুললেন এক মহিলা সাংবাদিক। ঘটনার তদন্ত শুর করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলেই খবর। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ৩১ অগস্টের। দিল্লির গ্রেটার কৈলাস এলাকার ওই দোকানে কেনাকাটা করতে গিয়েছিলেন এক মহিলা সাংবাদিক। কিছু জামাকাপড় কেনার পর তিনি ট্রায়াল করতে একটি ট্রায়াল রুমে ঢোকেন বলে খবর। কিছুক্ষণ পরে নাকি দোকানের এক মহিলাকর্মী তাঁকে পাশের ট্রায়ালরুমে ঢুকতে বলেন। কর্মীর কথা শুনে পাশের ট্রায়াল রুমে ঢোকার পর কিছুক্ষণ পরে তিনি বুঝতে পারেন সেখানে কিছু সমস্যা আছে। তখনই সামনের কাঁচের মধ্যে ওই গোপন ক্যামেরা তিনি দেখতে পান। সেই মুহূর্তে ওই মহিলা প্রায় অর্ধনগ্ন ছিলেন বলে জানিয়েছেন। সঙ্গে সঙ্গে জামা-কাপড় পরে ট্রায়াল রুম থেকে বেরিয়ে দোকানের মালিকের কাছে অভিযোগ করতে গিয়ে তিনি দেখেন মালিকের টেবিলে সিসিটিভি ফুটেজ দেখার মেশিন রয়েছে। সন্দেহ হয় মহিলার। ৩ অগস্ট গ্রেটার কৈলাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তারপরেই দোকানে গিয়ে হাজির হয় পুলিশ। পুলিশি জেরার মুখে দোকানের মালিক জানান, মহিলার সব ফুটেজ মুছে ফেলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মহিলার ফুটেজ না পেলেও দোকানের সিসিটিভি ক্যামেরার ডেটাবেস ঘেঁটে অন্য কিছু মহিলার ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে। কারও অজান্তে বা গোপনে ছবি তোলার অভিযোগে ৩৫৪-সি ধারায় অভিযোগ দায়ের করে তদন্ত চলছে। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা গিয়েছে। এই ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্নও তুলেছেন অনেকে। তবে এই ঘটনা প্রথম নয়। ২০১৫ সালে তৎকালীন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী এবং বর্তমানের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি গোয়াতে ফ্যাব ইন্ডিয়ার শো-রুমে গিয়ে গোপন ক্যামেরা দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি অভিযোগ করেন। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছিল দেশজুড়ে। তারপরেও যে এই ধরণের ঘটনা কমেনি তা আরও একবার দেখা গেল।

```