দ্য ওয়াল ব্যুরো: মি টু ঝড়ের মধ্যেই অন্য ঘটনা ঘটল কর্নাটকে । সোশ্যাল মিডিয়ায় ঘটনার বর্ণনা নয়। লোনের বিনিময়ে ব্যাঙ্ক ম্যানেজার যৌনতার প্রস্তাব দেওয়ায়, রাস্তায় বের করে তাকে পেটালেন এক মহিলা। নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও।
জানা গেছে ঘটনাটি গত সোমবারের। ভিডিও যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি কর্ণাটকের দাওণগেরের বাসিন্দা। ব্যবসার জন্য অনেকদিন লোনের জন্য ঘুরছেন। ডিএইচএফএল ব্যাঙ্কের স্থানীয় শাখায় আবেদন করেছিলেন মাস চারেক আগে। অভিযোগ, ব্যাঙ্কের ম্যানেজার গত সোমবার নিজের বাড়িতে ওই মহিলাকে লোন সংক্রান্ত কথা বলার জন্য ফোন করে ডাকেন। দুপুর বেলা চলেও যান বছর পঁয়ত্রিশের ওই মহিলা। এরপরই নাকি ব্যাঙ্কের ম্যানেজার প্রস্তাব দেন, তার সঙ্গে যৌনতায় রাজি হলে এক সপ্তাহের মধ্যে লোন পাওয়া যাবে। এরপরই ওই মহিলা টানতে টানতে ঘর থেকে বের করে আনেন ব্যাঙ্ক ম্যানেজারকে। চ্যালা কাঠ দিয়ে পেটাতে থাকেন ম্যানেজার মশাইকে। জুতো, ঘুষি কিছুই বাদ যায়নি।
স্থানীয়রা খবর দেন পুলিশে। এরপর ওই ম্যানেজারকে পুলিশ গ্রেফতার করে। পড়ে ওই মহিলা ম্যানেজারের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন বলে জানা গেছে।
https://twitter.com/ANI/status/1052104515892256768