Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়েতে না, প্রকাশ্য রাস্তায় তরোয়ালের কোপে প্রেমিককে খুন তরুণীর

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্য রাস্তায় তরোয়ালের এক কোপে এক তরুণের গলা কেটে তাকে খুন করেছে এক তরুণী। তারপরে তরোয়াল হাতেই সেখানে দাঁড়িয়ে রয়েছে সে। কথা বলছে ফোনে। এই দৃশ্য দেখে হাড় হিম হয়ে গিয়েছিল সেখানে উপস্থিত মানুষদের। ছড়িয়ে পড়ে আতঙ্ক। কেন এই ঘট

বিয়েতে না, প্রকাশ্য রাস্তায় তরোয়ালের কোপে প্রেমিককে খুন তরুণীর

শেষ আপডেট: 13 January 2021 03:30

দ্য ওয়াল ব্যুরো: প্রকাশ্য রাস্তায় তরোয়ালের এক কোপে এক তরুণের গলা কেটে তাকে খুন করেছে এক তরুণী। তারপরে তরোয়াল হাতেই সেখানে দাঁড়িয়ে রয়েছে সে। কথা বলছে ফোনে। এই দৃশ্য দেখে হাড় হিম হয়ে গিয়েছিল সেখানে উপস্থিত মানুষদের। ছড়িয়ে পড়ে আতঙ্ক। কেন এই ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছিলেন না কেউ। অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করে ওই তরুণী। তারপরেই এর পিছনের কাহিনী জানায় পুলিশ। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায়। সেখানকার কোভভুর জোনে কাপাভরম ও ধর্মভরম গ্রামের মাঝের রাস্তায় সোমবার সন্ধেবেলা এই ঘটনা ঘটে। মৃত তরুণের নাম তাতাজি নাইডু। বয়স ২২ বছর। থাদেপাল্লিগুদেমের বাসিন্দা তাতাজির সঙ্গে মালাকাপাল্লি গ্রামের বাসিন্দা ২১ বছরের পাবণীর অনেক বছরের সম্পর্ক ছিল। পুলিশ সূত্রে খবর, স্কুলে পড়ার সময় থেকে পাবণী ও তাতাজির প্রেম। তাই পাবণী মনে করত তাতাজির সঙ্গেই তার বিয়ে হবে। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে কিছুটা ভাঙন ধরে। তাতাজি পাবণীকে এড়িয়ে যেতে থাকে। পাবণী বিয়ের কথা বললে তাতে না বলে তাতাজি। এমনকি টাকার জন্য পাবণীকে হেনস্থা করে তাতাজি, এমনটাই জানা গিয়েছে। আর তাতেই বিরক্ত হয়ে এই কাণ্ড ঘটায় পাবণী। পশ্চিম গোদাবরীর পুলিশ সুপার কে নারায়ণ নায়েক জানিয়েছেন, তাতাজি যখন বাইকে করে যাচ্ছিল তখন তার উপর হামলা চালায় পাবণী। তলোয়ারের আঘাতে বাইক থেকে পড়ে যায় তাতাজি। তারপরেও তাকে বেশ কয়েকবার কোপায় পাবণী। তারপরে তলোয়ার হাতে কাউকে ফোন করতে দেখা যায় পাবণীকে। এই ঘটনার পরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গেলে আত্মসমর্পণ করে পাবণী। তাতাজির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাবণীকে নিজেদের হেফাজতে নিয়েছে তারা। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনার পিছনে আর কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

```