Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

মেয়ের জন্ম দেওয়ায় তিন তালাক, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দায়ের অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো : সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তিন তালাকের ঘটনা ঘটেই চলেছে। এ বার মেয়ের জন্ম দেওয়ায় এক যুবতীকে তিন তালাক দিয়েছেন তাঁর স্বামী। ঘটনাটি উত্তরপ্রদেশের অযোধ্যায় হায়দার গঞ্জ তহসিলের জন বাজার এলাকার। সেখানকার বাসিন্দা আশতিখারের

মেয়ের জন্ম দেওয়ায় তিন তালাক, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দায়ের অভিযোগ

শেষ আপডেট: 24 August 2019 09:07

দ্য ওয়াল ব্যুরো : সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তিন তালাকের ঘটনা ঘটেই চলেছে। এ বার মেয়ের জন্ম দেওয়ায় এক যুবতীকে তিন তালাক দিয়েছেন তাঁর স্বামী। ঘটনাটি উত্তরপ্রদেশের অযোধ্যায় হায়দার গঞ্জ তহসিলের জন বাজার এলাকার। সেখানকার বাসিন্দা আশতিখারের সঙ্গে ২০১৮ সালের নভেম্বর মাসে নিকাহ হয় নাকাটওয়ারা গ্রামের বাসিন্দা জাফরিন অঞ্জুম-এর। পুলিশ সূত্রে খবর, অঞ্জুম অভিযোগ করেছেন, বিয়ের এক মাস পর থেকেই পণের টাকা না মেটায় তাঁর উপর অত্যাচার শুরু করেন আশতিখার ও শ্বশুরবাড়ির অন্য লোকেরা। কিন্তু তারপরেও কোনও রকমে মুখ বুজে সব সহ্য করছিলেন তিনি। সম্প্রতি মেয়ের জন্ম দেন অঞ্জুম। তার পরেই এই অত্যাচার চরমে ওঠে। সেইসঙ্গে মেয়ের জন্ম দেওয়ায় অঞ্জুমকে তিন তালাক দেন আশতিখার। সেইসঙ্গে তাঁকে বাড়ি থেকেও বের করে দেওয়া হয় বলে অভিযোগ। তারপরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ২৩ বছরের এই যুবতী। অভিযোগে তিনি জানান, "শ্বশুরবাড়িতে অনেক অত্যাচার সহ্য করেছি। কিন্তু মেয়ে হওয়ায় তিন তালাক দিয়ে যখন বাড়ি থেকে বের করে দিল, তখন আর মানতে পারিনি। তাই আইনের দ্বারস্থ হয়েছি। ওদের সাজা পেতেই হবে।" এই বিষয়ে অযোধ্যায় পুলিশ সুপার শৈলেন্দ্র কুমার সিং বলেন, অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

```