Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গণধর্ষণ করে মহিলাকে নগ্ন, ক্ষতবিক্ষত ফেলে গেল ১৪ জন, ভয়ঙ্কর ঘটনা বিহারে

দ্য ওয়াল ব্যুরো: ১৪ জন মিলে বছর বত্রিশের এক মহিলার ওপর নির্মম নির্যাতন চালাল রাতভর। নগ্ন অবস্থায় ক্ষতবিক্ষত শরীরে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ। তাঁর অবস্থা সঙ্কটজনক। চিকিৎসা চলছে হাসপাতালে। ডাক্তাররা বলেছেন, মহিলার সারা শরীরে গভীর ক্ষত তৈরি

গণধর্ষণ করে মহিলাকে নগ্ন, ক্ষতবিক্ষত ফেলে গেল ১৪ জন, ভয়ঙ্কর ঘটনা বিহারে

শেষ আপডেট: 24 August 2021 07:17

দ্য ওয়াল ব্যুরো: ১৪ জন মিলে বছর বত্রিশের এক মহিলার ওপর নির্মম নির্যাতন চালাল রাতভর। নগ্ন অবস্থায় ক্ষতবিক্ষত শরীরে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ। তাঁর অবস্থা সঙ্কটজনক। চিকিৎসা চলছে হাসপাতালে। ডাক্তাররা বলেছেন, মহিলার সারা শরীরে গভীর ক্ষত তৈরি হয়েছে। পৈশাচিক নির্যাতন চালিয়েছে অভিযুক্তরা। ঘটনা বিহারের গয়া জেলার। মগধ মেডিক্যাল কলেজে ভর্তি নির্যাতিতা। তাঁর পরিবার জানিয়েছে, মেয়েটিকে অপহরণ করা হয় তাঁর বাড়ির কাছ থেকেই। ফল্গু নদীর মাঝে একটি ছোট নির্জন দ্বীপের মতো জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। সেখান থেকেই মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। গয়া (সদর) ডেপুটি সুপার ঘুরান মণ্ডল বলেছেন, গ্রামবাসীরাই পুলিশকে খবর দেয়। তারা দেখে, একটি বাইকে করে এক মহিলাকে অচৈতন্য অবস্থায় নিয়ে যাচ্ছে দুই যুবক। নদীর পাড়ে পৌঁছে মেয়েটিকে দ্বীপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। একটু পরে আরও পাঁচটা বাইক সেই দিকেই যায়। মোট ১২-১৪ জন ওই দ্বীপে গিয়ে ওঠে। গোটা ব্যাপারটা দেখেই সন্দেহ হয় গ্রামবাসীদের। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ জানাচ্ছে, তাঁরা যখন ওই দ্বীপে গিয়ে পৌঁছন তখন মেয়েটি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। অভিযুক্তদের কাউকেও ধরতে পারা যায়নি এখনও। মেয়েটির জ্ঞান ফিরলে তাঁর বয়ান থেকে অভিযুক্তদের হদিশ মিলতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত ওই গ্রাম ও তার আশপাশের গ্রামগুলিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

```