Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহারাষ্ট্র পুলিশে করোনায় আক্রান্ত চার হাজারেরও বেশি, মৃত্যু হয়েছে ৪৭ জনের

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই চার লাখ পেরিয়েছে। এক লক্ষের বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র পুলিশের মোট ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণে মৃত্যু হয়েছে একজন পুলিশকর্মীর। মহারাষ্ট্রের স্

মহারাষ্ট্র পুলিশে করোনায় আক্রান্ত চার হাজারেরও বেশি, মৃত্যু হয়েছে ৪৭ জনের

শেষ আপডেট: 21 June 2020 13:10

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই চার লাখ পেরিয়েছে। এক লক্ষের বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র পুলিশের মোট ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণে মৃত্যু হয়েছে একজন পুলিশকর্মীর। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী এখনও পর্যন্ত মোট ৪০৪৮ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৭ জনের। https://twitter.com/ANI/status/1274630242150187008?s=19 ভারতে নভেল করোনাভাইরাসের সংক্রমণের প্রাথমিক স্তর থেকেই কোভিড আক্রান্ত এবং মৃতের সংখ্যা সর্বাধিক মহারাষ্ট্রে। শনিবার মারাঠা প্রদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮৭৪ জন। এখনও পর্যন্ত এটাই সর্বাধিক। মহারাষ্ট্রে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ১,২৮,২০৫। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যনগরী মুম্বই। সেখানে করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ১৩৬ জনের। মুম্বইতে কোভিড সংক্রমণে মৃতের সংখ্যা মোট ৩৫৬১। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে মৃত্যু হয়েছে ১৬০ জনের। এ যাবৎ কোভিড-১৯ সংক্রমণে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৯৮৪ জনের। মুম্বইতে শনিবার করোনায় আক্রান্ত হয়েছেন ১১৯০ জন। এখনও পর্যন্ত কোভিড সংক্রমণ সারিয়ে মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৬৪,১৫৩ জন। শনিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৩৮০ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে পনেরো হাজারেরও বেশি মানুষ। সুস্থও হয়েছেন প্রায় ১৪ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, ২১ জুন রবিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪,১০,৪৬১। এ যাবৎ কোভিড-১৯ সংক্রমণে দেশে মৃত্যু হয়েছে ১৩,২৫৪ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,২৭,৭৫৬। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫,৪১৩ জন। মৃত্যু হয়েছে ৩০৬ জনের। আর সুস্থ হয়েছেন ১৩,৯২৫ জন। ভারতে এখন সুস্থতার হার প্রায় ৫৬ শতাংশ (৫৫.৪৯%)। বিশ্বের কোভিড পরিসংখ্যানে এখন চতুর্থ স্থানে রয়েছে ভারত। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়ার পরেই রয়েছে ভারত।

```