Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

সনিয়ার ফোন উদ্ধবকে, সরকার গড়তে শিবসেনাকে বাইরে থেকে সমর্থন

দ্য ওয়াল ব্যুরো : অবশেষে সিদ্ধান্ত জানাল কংগ্রেস। মহারাষ্ট্রে শিবসেনা ও এনসিপির সরকারকে বাইরে থেকে সমর্থন করবে কংগ্রেস। এর আগে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে ফোন করে সমর্থন চান। তখন কংগ্রেস সভানেত্রী তাঁকে সরাসর

সনিয়ার ফোন উদ্ধবকে, সরকার গড়তে শিবসেনাকে বাইরে থেকে সমর্থন

শেষ আপডেট: 11 November 2019 13:21

দ্য ওয়াল ব্যুরো : অবশেষে সিদ্ধান্ত জানাল কংগ্রেস। মহারাষ্ট্রে শিবসেনা ও এনসিপির সরকারকে বাইরে থেকে সমর্থন করবে কংগ্রেস। এর আগে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে ফোন করে সমর্থন চান। তখন কংগ্রেস সভানেত্রী তাঁকে সরাসরি হ্যাঁ বা না বলেননি। শুধু বলেন, আমি আপনাকে পরে ফোন করছি। পরে সনিয়া ফোন করে উদ্ধবকে সমর্থনের কথা জানান। মতাদর্শগতভাবে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থিত শিবসেনাকে সমর্থন করা হবে কিনা, তা নিয়ে এদিন বিকাল অবধি সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস ওয়ার্কিং কমিটি। এরপর বিকালে সনিয়া মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেন। পরে শিবসেনা-এনসিপি সরকারকে সমর্থনের কথা ঘোষণা করেন। এর আগে উদ্ধব মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে এনসিপি নেতা শরদ পওয়ারের সঙ্গে দেখা করেন। এদিনই কেন্দ্রে এনডিএ মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন শিবসেনার একমাত্র মন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত। এর ফলে বিজেপির সঙ্গে তার সবচেয়ে পুরানো জোটশরিকের সম্পর্ক ছিন্ন হয়। তার কয়েক ঘণ্টা পরেই উদ্ধব ফোন করেন সনিয়াকে। একটি সূত্রে জানা যায়, মহারাষ্ট্রে শিবসেনার নেতৃত্বে সরকার গঠিত হলে মুখ্যমন্ত্রী হবেন উদ্ধব। উপমুখ্যমন্ত্রী হবেন এনসিপি থেকে। রবিবার রাজ্যপাল সরকার গড়ার জন্য শিবসেনাকে আমন্ত্রণ করেন। সোমবার সন্ধ্যার মধ্যে শিবসেনাকে প্রমাণ করতে হবে সরকার গড়ার মতো গরিষ্ঠতা তার আছে। এনসিপি থেকে আগে শিবসেনাকে বলা হয়েছিল, তারা কেন্দ্রীয় সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিলে তবেই জোট হতে পারে। পরে এনিসিপির কোর কমিটির বৈঠকে স্থির হয়, শিবসেনাকে সমর্থন করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত হবে কংগ্রেসের সঙ্গে কথা বলার পরে। সনিয়া আগে শিবসেনার সঙ্গে ঐক্যের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়করা বলেন, বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে শিবসেনাকে সমর্থন করা উচিত। পরে সনিয়া তাঁদের কথা মেনে নেন।

```