Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গান্ধীকে অপমান করেছে, প্রজ্ঞাকে কোনও দিন ক্ষমা করব না: মোদী

দ্য ওয়াল ব্যুরো: অমিত শাহ সকালে টুইট করে জানিয়েছিলেন মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের প্রশংসা করার জন্য সাধ্বী প্রজ্ঞা সহ তিন বিজেপি নেতাকে শো'কজ করেছে বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি। এ বার এই বিষয়ে মুখ খুললেন মোদী। একধাপ এগিয়ে তিনি বললে

গান্ধীকে অপমান করেছে, প্রজ্ঞাকে কোনও দিন ক্ষমা করব না: মোদী

শেষ আপডেট: 17 May 2019 10:45

দ্য ওয়াল ব্যুরো: অমিত শাহ সকালে টুইট করে জানিয়েছিলেন মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের প্রশংসা করার জন্য সাধ্বী প্রজ্ঞা সহ তিন বিজেপি নেতাকে শো'কজ করেছে বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি। এ বার এই বিষয়ে মুখ খুললেন মোদী। একধাপ এগিয়ে তিনি বললেন, মহাত্মা গান্ধীকে অপমান করার জন্য তিনি কোনও দিন প্রজ্ঞা ঠাকুরকে ক্ষমা করবেন না। গতকাল গডসেকে নিয়ে করা দক্ষিণী অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসানের করা মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে মধ্যপ্রদেশের ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা বলেন, “গান্ধী হত্যাকারী নাথুরাম গডসে দেশভক্ত ছিলেন, আছেন ও সারাজীবন থাকবেন।” এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মোদী বলেন, "বাপুকে ( মহাত্মা গান্ধী ) অপমান করার জন্য ওদের আমি কোনও দিন ক্ষমা করতে পারব না।" তিনি আরও বলেন, "গান্ধী ও গডসেকে নিয়ে করা এই মন্তব্য কুরুচিকর, নক্কারজনক ও সভ্য সমাজের উপযুক্ত নয়। যারা এই কথা বলেছে, তাদের বলার আগে ১০০ বার ভাবা উচিত ছিল। তারা হয়তো নিজেদের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছে, কিন্তু আমি মন থেকে তাদের কোনও দিনই ক্ষমা করতে পারব না।" বৃহস্পতিবার প্রজ্ঞার করা এই মন্তব্যের পরেই সব বিরোধী দলের থেকে সমালোচনা শুরু হয়। কংগ্রেসের পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া বলেন, “এই ধরণের মন্তব্য বিজেপির সামগ্রিক মনোভাবের পরিচয় দিচ্ছে। এই মন্তব্য করার পর ক্ষমা চাইতে হবে প্রজ্ঞাকে।” মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ বলেন, সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। এমনকী বিজেপির তরফে দলের মুখপাত্র জি ভি এল নরসিমা রাও সাংবাদিক সম্মেলন করে সাধ্বীর মন্তব্যের নিন্দা করেন ও তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। তারপরেই সাংবাদিক সম্মেলন করে মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত প্রজ্ঞা বলেন, “এটা আমার ব্যক্তিগত বক্তব্য ছিল। কাউকে আঘাত দেওয়ার কোনও ইচ্ছা আমার ছিল না। আমার মন্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। গান্ধীজি এই দেশের জন্য যা করেছেন, তা কেউ ভুলতে পারবে না। আমার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।” তারপরে নিজের টুইটার অ্যাকাউন্টে আবার ক্ষমা চান প্রজ্ঞা। হিন্দিতে টুইট করে তিনি লেখেন, “নাথুরাম গডসেকে নিয়ে আমার মন্তব্যের জন্য দেশের মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। আমার মন্তব্য ভুল ছিল। জাতির জনক মহাত্মা গান্ধীকে আমি খুব শ্রদ্ধা করি।” সাধ্বীর বিতর্কিত মন্তব্যের পর কর্ণাটকের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে বলেন, “আমার ভালো লাগছে, সাত দশক পর আজকের প্রজন্ম এই বিষয়ে কথা বলে এতদিন ধরে চলে আসা ধারণার বিরুদ্ধে নতুন ধারণা তুলে আনছে। এতদিনে হয়তো নাথুরাম গডসে মনে মনে আনন্দ পাচ্ছেন।” কেন্দ্রীয় মন্ত্রীর এ ধরণের মন্তব্যের পর সমালোচনার জেরে তিনি টুইট করে বলেন, “গত এক সপ্তাহে দু’বার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আমার টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে এই ধরণের কথা বলা হয়েছে। এটা আমার কথা নয়। কিন্তু তাও আমি ক্ষমা চাইছি।” অন্যদিকে কর্ণাটকের আরেক নেতা নলীন কাটিল মন্তব্য করেন, “গডসে এক জনকে হত্যা করেছেন। কাসব ৭২ জনকে হত্যা করেছেন। রাজীব গান্ধী ১৭ হাজার মানুষকে হত্যা করেছিলেন। এখন আপনারাই বিচার করুন কে বেশি নৃশংস।” পরে অবশ্য নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন এই বিজেপি নেতা। শুক্রবার সুকালে টুইট করে বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, “সাধ্বী প্রজ্ঞা, অনন্ত কুমার হেগড়ে ও নলীন কাটিল যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।” তিনি আরও বলেন, “তিনজনই নিজেদের বক্তব্য ফিরিয়ে নিয়েছেন ও ক্ষমা চেয়েছেন। কিন্তু তারপরেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের শৃঙ্খলারক্ষা কমিটি তাঁদের নোটিস পাঠিয়েছে। ১০ দিনের মধ্যে তাঁদের জবাব দিতে হবে। এই মন্তব্য বিজেপির সম্মান ও আদর্শের পরিপন্থী।” মোদীর মন্তব্যের পর রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিজেপি নেতৃত্ব বুঝতে পেরেছে মহাত্মা গান্ধীর বিরুদ্ধে অপমানজনক কথা বলা মানে দেশের একটা বড় অংশের মানুষের সমর্থন হারানো। মোদী হয়তো নিজে রাজীব গান্ধীকে আক্রমণ করছেন, কিন্তু তিনি কখনও মহাত্মা গান্ধীকে নিয়ে কিছু বলেননি। এখনও শেষ দফার ভোট বাকি। সাধ্বী প্রজ্ঞার করা এই মন্তব্যের ফলে শেষ দফার ভোটে তার প্রভাব পড়তে পারে। আর তাই ড্যামেজ কন্ট্রোলের রাস্তায় হাঁটলেন মোদী-শাহ তথা বিজেপি।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-national-amit-shah-ticks-off-3-bjp-leaders-for-godse-shocker-says-not-the-party-line/

```