Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'কাশ্মীরিদের ক্ষতি হলে অন্য রাজ্যের লোকেদের ধরে ধরে মারবো', হুঁশিয়ারি হিজবুল কম্যান্ডারের

দ্য ওয়াল ব্যুরো: "কোনও কাশ্মীরির যদি ক্ষতি হয় তাহলে বদলা নেবো। এ রাজ্যে বাইরে থেকে এসে যারা শ্রমিকের কাজ করে, তাদের ধরে ধরে মারবো।" ১৭ মিনিটের অডিও ক্লিপে এ বার ভয়ানক হুমকি দিল জম্মু ও কাশ্মীরের বৃহত্তম জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। হিজবুল

'কাশ্মীরিদের ক্ষতি হলে অন্য রাজ্যের লোকেদের ধরে ধরে মারবো', হুঁশিয়ারি হিজবুল কম্যান্ডারের

শেষ আপডেট: 21 February 2019 14:27

দ্য ওয়াল ব্যুরো: "কোনও কাশ্মীরির যদি ক্ষতি হয় তাহলে বদলা নেবো। এ রাজ্যে বাইরে থেকে এসে যারা শ্রমিকের কাজ করে, তাদের ধরে ধরে মারবো।" ১৭ মিনিটের অডিও ক্লিপে এ বার ভয়ানক হুমকি দিল জম্মু ও কাশ্মীরের বৃহত্তম জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন। হিজবুলের অপারেশনাল কম্যান্ডার রিয়াজ নাইকু একটি অডিও বার্তায় সাফ জানিয়েছে, দেশের যে প্রান্তেই সাধারণ কাশ্মীরিরা আক্রান্ত হবেন তার বদলা নেওয়া হবে। কাশ্মীরে থাকা বাইরের বিভিন্ন প্রদেশের শ্রমিকদের জানে মেরে দেওয়ার হুমকিও দিয়েছে রিয়াজ। রিয়াজের কথায়, "মনে রাখবেন যদি কাশ্মীরিদের সঙ্গে খারাপ কিছু হয়, তাহলে এখানে কাজ করতে আসা অন্য শ্রমিকরা বেঁচে ফিরবে না।" পুলওয়ামায় আত্মঘাতী হামলার পরেই জইশের গোপন ডেরা উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। সেনার হাতে খতম হয় পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড কামরান। বাকি জঙ্গিদের খোঁজেও চলছে ধরপাকড়। আর তাতেই বেজায় ক্ষুব্ধ হিজবুল কম্যান্ডার রিয়াজ। তার কথায়, পুলওয়ামার থেকেও ভয়ঙ্কর ফিদায়েঁ হামলার জন্য প্রস্তুত হিজবুল। ওই অডিও বার্তাতেই রিয়াজ নাইকু জানিয়েছে, দাসত্বের তুলনায় মৃত্যু তাদের কাছে শ্রেয়। আর সে জন্যই মরতে তাদের ভয় নেই। নাইকুর কথায়, "সে দিন আর দূরে নেই, যে দিন আমাদের ১৫ বছরের ছেলেরাও গায়ে বোমা বেঁধে তোমাদের সেনার কনভয়ে আবার হামলা করবে।" গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরার কাছে লেথপোরায় ৪৪ নম্বর শ্রীনগর-জম্মু হাইওয়েতে সিআরপিএফ-এর কনভয়ে হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। আত্মঘাতী জঙ্গি হানায় শহিদ হন ৪০জন সিআরপিএফ জওয়ান। আর তারপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে হেনস্থার শিকার হচ্ছেন সাধারণ কাশ্মীরিরা। কোথাও শাল বিক্রেতা তো কোথাও চিকিৎসক, রেহাই পাচ্ছেন না কেউই। বিভিন্ন জায়গায় হস্টেল থেকে বের করে দেওয়া হচ্ছে কাশ্মীরি ছাত্রদের। সেই প্রসঙ্গেই এ বার হুমকি দিল হিজবুল মুজাহিদিন।

আরও পড়ুন

https://thewall.in/news-state-mamata-banerjee-opens-up-about-humiliation-of-kashmiri-people-in-state/

```