Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

খুন করে ৯০ মিনিটের মধ্যে প্রমাণ সাফ, এন ডি তেওয়ারির ছেলে রোহিত হত্যায় পাকড়াও তাঁর পুত্রবধূ

দ্য ওয়াল ব্যুরো : গত ১৬ এপ্রিল দিল্লিতে খুন হন প্রয়াত কংগ্রেস নেতা এন ডি তেওয়ারির ছেলে রোহিত শেখর। পুলিশের সন্দেহ, ঘুমন্ত অবস্থায় মুখের ওপরে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে তাঁকে। খুনে জড়িত সন্দেহে পুলিশ তাঁর স্ত্রী অপূর্বা শুক্লাকে গ্রেফতার

খুন করে ৯০ মিনিটের মধ্যে প্রমাণ সাফ, এন ডি তেওয়ারির ছেলে রোহিত হত্যায় পাকড়াও তাঁর পুত্রবধূ

শেষ আপডেট: 24 April 2019 06:31

দ্য ওয়াল ব্যুরো : গত ১৬ এপ্রিল দিল্লিতে খুন হন প্রয়াত কংগ্রেস নেতা এন ডি তেওয়ারির ছেলে রোহিত শেখর। পুলিশের সন্দেহ, ঘুমন্ত অবস্থায় মুখের ওপরে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে তাঁকে। খুনে জড়িত সন্দেহে পুলিশ তাঁর স্ত্রী অপূর্বা শুক্লাকে গ্রেফতার করেছে। তাঁকে তিন দিন ধরে জেরা করা হবে। পুলিশ জানতে পেরেছে রোহিতের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না। অপুর্বাকে ত্রিলোক মার্গ থানায় তিন ঘণ্টা জেরা করেছে পুলিশ। জানতে চাওয়া হয়েছে, রোহিতের ডিফেন্স কলোনির আবাসনে তিনি কখন ঢুকেছিলেন? খুনের দিন তিনি কোথায় ছিলেন? রোহিত দিনের বেলায় অতক্ষণ শুয়ে আছেন দেখেও তাঁর সন্দেহ হয়নি কেন? বিয়ের পর থেকেই রোহিত ও তাঁর স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছিল। পুলিশ সূত্রে খবর, অপূর্বা নানা পরস্পরবিরোধী কথা বলছেন। রোহিতের পরিবারের অন্যান্য সদস্য যা বলেছেন, তার সঙ্গে অপূর্বার বয়ান মিলছে না। সন্দেহ করা হচ্ছে, পরিবারের কারও হাতেই খুন হয়েছেন রোহিত। অপূর্বা ও রোহিতের ভাই সিদ্ধার্থকেই সন্দেহ করা হচ্ছে সবচেয়ে বেশি। ৪০ বছরের রোহিতকে রহস্যজনকভাবে শোওয়ার ঘরে মরে পড়ে থাকতে দেখা যায়। সুরতহাল করে জানা যায়, শ্বাসরুদ্ধ করে তাঁকে খুন করা হয়েছে। সেদিন রোহিতের বাড়িতে পরিবারের যে সদস্যরা উপস্থিত ছিলেন, তাঁদেরই কেউ খুনে জড়িত বলে পুলিশের সন্দেহ হয়। একটি সূত্রে জানা যায়, অপুর্বার সঙ্গে সিদ্ধার্থের গোপন সম্পর্ক ছিল। সেজন্যই হয়ত রোহিতের সঙ্গে নিয়মিত ঝগড়া হত অপূর্বার। রোহিতের মা উজ্জ্বলা তেওয়ারি প্রথম পুলিশকে জানান, তাঁর ছেলে ও পুত্রবধূর সম্পর্ক ভালো নয়। তাঁরা বাড়িতে পৃথক ঘরে থাকেন। অপূর্বা জানিয়েছেন, ১৬ এপ্রিল তিনি নিজের হাতে স্বামীকে রাতের খাবার দিয়েছিলেন। খাওয়ার পর রোহিত নিজের ঘরে চলে যান। কিছুক্ষণ পরে তিনি অপূর্বাকে ডেকে বলেন, পায়ে যন্ত্রণা হচ্ছে। তিনি স্বামীর সেবা করেন। কিছুক্ষণ পরে নিজের ঘরে ফিরে যান। পুলিশ জানিয়েছে, রোহিতের পরিবারের ৩৫ জন সদস্যের ফোনের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। অটোপ্সি রিপোর্টে জানা যায়, রাত ১ টা থেকে ২ টোর মধ্যে রোহিতকে খুন করা হয়েছিল। ওই সময়ের পরেও তাঁর ফোনটি ব্যবহার করা হয়েছে। ১৬ এপ্রিল রাতে কেউ বাইরে থেকে রোহিতের ডিফেন্স কলোনির ফ্ল্যাটে ঢুকেছিল বলে প্রমাণ নেই। সেজন্যই পুলিশের সন্দেহ, বাড়ির কেউ ওই অপরাধে যুক্ত। রোহিত ১২ এপ্রিল উত্তরাখণ্ডে গিয়েছিলেন। ১৫ এপ্রিল ফিরে আসেন। তার পরদিন খুন হয়ে যান।  

```